পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায় অবশেষে হারুন শেখ ও রোহিত হোসেনকে , দিল্লির গোপন আস্তানা থেকে পাকড়াও করেছে গোলাবাড়ি থানার স্পেশাল টিম।
Sponsored

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ভোরবেলায় হাওড়ার পিলখানায়(Pilkhana) প্রোমোটার সফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। ঘটনাটি ঘটার পর থেকেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের পর অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন কলকাতার বউবাজারে তাদের সঙ্গী মহম্মদ ওয়াকিল ওরফে মুন্নার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
পুলিশের দাবি, ওই বাড়িতেই খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। শুক্রবার রাতে গোলাবাড়ি থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে মুন্নার বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এই ঘটনায় ধৃত মহম্মদ ওয়াকিল ছাড়াও মহম্মদ বিলাল ও দিলদার হোসেনকে গ্রেফতার করলেও পালিয়ে যায় মূল দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন।
তদন্তকারীরা সন্দেহ করেছিলেন, খুনের পর তারা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে গিয়েছে। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে দিল্লিতে তাদের অবস্থান জানতে পারে পুলিশ। এরপরই গোলাবাড়ি থানার বিশেষ দল দিল্লিতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবারই তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে হাওড়ায় আনা হচ্ছে। তাঁদের জেরা করে খুনের নেপথ্যের আসল কারণ ও এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
