Site Logo

বিধায়কদের জন্য দুদিনের বিশেষ প্রশিক্ষণ, উদ্বোধনে লোকসভার স্পিকার

EBBS Desk··1 min read
বিধায়কদের জন্য দুদিনের বিশেষ প্রশিক্ষণ, উদ্বোধনে লোকসভার স্পিকার

পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দু'দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে লোকসভা সচিবালয়। এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Loksabha Speaker Om Birla)। আগামী শুক্রবার ও শনিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention Centre, New Town) এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari), বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস (Assembly Speaker Rathindra Bose), বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু উপস্থিত থাকবেন। কর্মসূচির সমাপনী অধিবেশনেও যোগ দেবেন ওম বিড়লা। 

Sponsored

Sranchi In Article

লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

Sponsored

Merlin In Article

দুদিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিধায়কের ভূমিকা ও দায়িত্ব, প্রশ্নোত্তর পর্ব ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন নিয়ে একাধিক অধিবেশন অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজ্যের বিধানসভার স্পিকার, সাংসদ এবং সংসদীয় বিশেষজ্ঞরা অধিবেশনে বক্তা ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন।

Sponsored

Shyam Sundar In Article

৪ জুলাই বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার কক্ষে অনুষ্ঠিত হবে কর্মসূচির সমাপনী অধিবেশন। সেখানে বক্তব্য রাখবেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস, কেন্দ্রীয় আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। সমাপনী ভাষণ দেবেন রাজ্যপাল আর. এন. রবি (Governor R. N. Ravi)।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →