লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)! যার জেরে প্রাণ হারিয়েছেন দুই যাত্রী। আহত আরও ১১ জন। কানপুরের বিলহৌর এলাকার আরাউল টোল প্লাজার কাছে সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কার মাত্রা এতটাই জোরালো ছিল যে ট্রাকটি উল্টে যায় এবং বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে যান।
Sponsored

খবর পেয়ে পুলিশ, উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির উদ্ধারকারী দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের বের করে চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত তিন যাত্রী—নীরজ, বাবলু ও রিতেশ, সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য লালা লাজপত রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিলহৌরের সহকারী পুলিশ কমিশনার মনজয় সিং এদিনের ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তিনজনের মধ্যে নীরজ (৩০) এবং বাবলু (৩২) চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত। আরও পড়ুন: দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার সময় বাসটি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল। আপাতত এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো সরানোর জন্য ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতি আনা হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
22h ago
