Site Logo

কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তীতে ফের আসবে ইউক্রেন-চিন! আপ্লুত গিল্ড

EBBS Desk·
কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তীতে ফের আসবে ইউক্রেন-চিন! আপ্লুত গিল্ড

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ অব্যাহত। ৪ বছর হয়ে গিয়েছে। রাশিয়ার হামলায় মৃত্যু হচ্ছে একের পর এক ইউক্রেনবাসীর। কিন্তু বইপ্রেম যাঁদের আছে কোনও যুদ্ধই তাঁদের কাছে বড় নয়। প্রথমবার কলকাতা বইমেলায়( kolkata book fair )এসেই আনন্দে আত্মহারা ইউক্রেন(Ukrien)। তাদের স্টলের কাছে রাশিয়ার স্টল। তাতে কী? ইউক্রেনও মেতে বইমেলায়। আগামী বছর কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী(Kolkata Book Fair  5oth Years)। ৫০ বছর। ইউক্রেন গিল্ডকে জানিয়েছে, পরেরবার তারা আবার আসবে। এছাড়া অন্যান্য দেশকেও নিয়ে আসতে চায়। ইউক্রেনের এই আবেদনে আপ্লুত গিল্ড।

Sponsored

Sranchi In Article

আমেরিকা আসেনি বইমেলায়। তবে ২০১১ সালে এসেছিল চিন। তবে গিল্ড জানিয়েছে আগে বইমেলায় কখনই ইউক্রেন আসেনি। এবছর প্রথমবার এসেছে ইউক্রেন। আকারে ছোট ছিল স্টলটি। তবে নিজের দেশের জিনিসপত্র দিয়ে সাজিয়েছিল স্টলটি। ছিল বহু বই। পাঠকরা ব্যাপক ভিড় জমিয়েছিলেন স্টলে। স্টলে বাংলা ভাষায় অনুবাদ সাহিত্যও রাখা হয়েছিল। বইপ্রেমীদের ভালোবাসায় ইউক্রেন উচ্ছ্বসিত।

বইমেলায় ভিড়ের রেকর্ড প্রতিবছর ভাঙছে। ক্রমশ বাড়ছে বই কেনার পরিসংখ্যানও। গতবছর বইমেলায় ২৭ লক্ষ মানুষ হাজির হয়েছিলেন। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। গিল্ডের হিসেব অনুযায়ী, এবার ৩২ লক্ষ মানুষ হাজির হয়েছিল। বই বিক্রি হয়েছে প্রায় ২৭ কোটি টাকার। গতবারের তুলনায় এবার ভিড় ও বিক্রি বেড়েছে ১৫ শতাংশ।

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে জানান, "ইউক্রেন প্রথমবার এসে দারুণ খুশি। ওরা আমাদের জানিয়েছে, পরেরবার আবার আসবে এবং কয়েকটি দেশকে তারা সঙ্গে নিয়ে আসতে চায়। চিনও জানিয়েছে, তারা সামনের বছর অংশগ্রহণ করবে। এটা আমাদের প্রাপ্তি।"

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →