বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, কালীঘাটের বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানমঞ্চ থেকে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মানুষের উপরে আমাদের কর্মীদের উপরে লাগামহীন, বল্গাহীন সন্ত্রাস চলছে।“ তাঁর ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনেও গোলমাল করা হয়েছে বলে অভিযোগ দলনেত্রীর।
Sponsored

মমতার (Mamata Banerjee) কথায়, “আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মানুষের উপরে আমাদের কর্মীদের উপরে লাগামহীন, বল্গাহীন সন্ত্রাস চলছে। এমনকী আমার বাড়িতে একজন মেয়ে থাকে তপশিলি মেয়ে। তার বাড়িতে তার ৯২ বছরের বৃদ্ধা মাকেও সরিয়ে দিতে হয়েছে কারণ বিজেপির উন্মত্ত তাণ্ডব বাহিনী সেখানে উপস্থিত হয়েছে। ড্রিঙ্ক করে ড্রাঙ্ক অবস্থাতেও এসব করছে এবং পুলিশ পুরোপুরি নীরব। মনে রাখবেন আমি কিন্তু ২০১১-এ জেতার পরে কারও উপর কোনও অত্যাচার করতে দিইনি। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেববাবু। আমার নিজের বুলেটপ্রুফ কারটা তাঁর কাছে পাঠিয়ে দিয়েছিলাম। জেট প্লাস সিকিউরিটি দিয়েছিলাম। আর ওরা যেদিন থেকে জিতেছে সেই দিন রাত থেকে আমাদের সব সিকিউরিটি তুলে নিয়েছে। এমনকী গত পরশুদিন আমি অবাক হয়ে গিয়েছি যে হঠাৎ করে আমার ফোনে কোন ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেট উইথড্রো করে নিয়েছে। আমি কারও দয়া, ক্ষমা ভিক্ষা নিতে চাই না। উইথড্রো করার এক ঘণ্টা আগে অন্তত আমাকে জানাতে পারত। কারণ লড়াইটা আমরা জিতেছি কিন্তু আমাদের হারানো হয়েছে। সত্যি ঠিক আগামী দিন প্রমাণ হবে।“
শুধু তাঁর বাড়ি নয়, অভিষেকের বাড়ির সামনেও গোলমাল করা হয়েছে বলে অভিযোগ দলনেত্রীর। তিনি বলেন, “অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারা ক্ষণ চলছে। এমনকী ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা-টাক্কা মারছে। বলছে, দরজা খোলো, মেয়েকে বার করে দাও।” অভিষেকের সন্তানদের গৃহশিক্ষককেও বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা।
আরও খবর: বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানমঞ্চ থেকে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বিজেপি-কে পর পর নিশানা করেন তৃণমূল সভানেত্রী। তাঁর অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে ‘দেশ বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ’ তিনটি জায়গায়- কালীঘাট মোড়, মুক্তদল এবং দমকলের বিপরীতে অনুমতি চেয়েছিল। কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। এমনকী কালীঘাটে তাঁর বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠানেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ মমতার। বলেন, “সব ডেকরেটরকে মানা করে দিয়েছে। যাতে কেউ কোনও চৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন, সব আমরা নিজেরা করেছি। সকালে ২টো চৌকি কেনা হয়েছে। মাইকের বক্সও আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে নিয়েছি।”
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
5h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
