Site Logo

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

EBBS DESK·
অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police Station) দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে আলিপুর আদালতে (Alipore Court) পৌঁছতেই নতুন বিপাকে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী (Former Sports Minister)। আদালতের আইনজীবী গোপাল হালদারের চেম্বারে তিনি রয়েছেন, এই খবর পেতেই সেখানে ভিড় জমাতে শুরু করেন আইনজীবীরা (Lawyer)। ডিম হাতে বিক্ষোভ দেখাতেও শুরু করেন তাঁরা। তাঁকে বাইরে এসে মুখোমুখি হওয়ার দাবি ওঠে। শেষে পুলিশের জাল দেওয়া গাড়ি করে প্রাক্তন মন্ত্রীকে বের করে নিয়ে যায় পুলিশ।

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার সকালে মেসিকাণ্ডের তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। থানার বাইরে বেরিয়ে তিনি শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন এবং কয়েকবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন। তবে কোথায় যাচ্ছেন- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। পরে তাঁকে আলিপুর আদালত চত্বরে গোপাল হালদারের চেম্বারে ঢুকতে দেখা যায়। সেই খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে ভিড় জমতে শুরু করে।

এরপর ধীরে ধীরে চড়তে থাকে উত্তেজনার পারদ। যে চেম্বারে অরূপ বিশ্বাস ছিলেন, তার বাইরে ভিড় বাড়তে থাকেন আইনজীবীরা চেম্বারের বাইরে। কাচের জানলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল অরূপকে বিশ্বাস (Arup Biswas)। তার পরে সেখানেই জানলায় ধাক্কাধাক্কি শুরু হয়। তাঁকে চোর স্লোগান দেওয়া হয়। কেউ কেউ আবার মেসি-কাণ্ড নিয়ে কটাক্ষ করে বলেন, “একবার বেরিয়েই আসুন না, আমরা তো আপনাকে নয়, মেসিকে দেখতেই এসেছি”। এক সময়, অরূপ যে চেম্বারে বসেছিলেন তার জানলার কাচও ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। তাঁদের একটাই দাবি, অরূপকে বাইরে বের করে দেওয়া হোক।
আরও খবর: আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

অপেক্ষায় থাকা বিক্ষোভকারীরাও নিজেদের অবস্থানে অনড়। ওই আইনজীবীর চেম্বারের দরজা প্রায় ভেঙে ফেলার মতো উপক্রম করা হয়। আলিপুর আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

শেষ পর্যন্ত সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ পুলিশ গিয়ে অরূপকে আইনজীবীর চেম্বার থেকে বার করে নিয়ে যায়। তাঁকে যখন পুলিশের জাল ঘেরা ভ্যানে তোলা হচ্ছিল তখনও প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →