কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্য

রাজীব কুমারের পরে DGP কে? UPSC-র নির্দেশে বেনজির জটিলতা

রাজীব কুমারের পরে DGP কে? UPSC-র নির্দেশে বেনজির জটিলতা

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলার উপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ বাড়ানোর কৌশল করছে মোদি সরকার। এবার রাজ্য পুলিশের পরবর্তী ডিজি (DGP) নিয়োগকে কেন্দ্র-রাজ্য প্রশাসনিক ও আইনি জটিলতা তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী ডিজিপি-র নাম প্রস্তাব করে রাজ্য সরকারের (State Government) পাঠানো প্যানেল এমপ্যানেলমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল, তা ফেরত পাঠিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পাশাপাশি UPSC তরফে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো চিঠিতে ডিজি পদে রাজীব কুমারের নিয়োগ নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে। প্রশাসনিক সূত্রের মতে, এই চিঠির পর ফলে শুধু নতুন ডিজিপি নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে তাই নয়, বর্তমান ডিজিপি রাজীব কুমারকে (Rajiv Kumar) বেছে নেওয়ার পুরো প্রক্রিয়াই নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র। এখন সুপ্রিম কোর্টই এর সমাধান করতে পারে বলে ইউপিএসসি তরফে জানানো হয়েছে।

Sponsored

Sranchi In Article

১৬ ডিসেম্বর ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গের DGP পদ শূন্য হয়  ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। পদ্ধতি মেনে ইউপিএসসি-র এমপ্যানেলমেন্ট কমিটির কাছে রাজ্যের প্রস্তাব পাঠানোর কথা ছিল অন্তত তার তিন মাস আগে। কিন্তু তার করা হয়নি।  ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেছে, প্রশাসনিক দেরির কারণে কোনও যোগ্য অফিসারের ডিজি পদে বিবেচিত হওয়ার অধিকার খর্ব করা যায় না। বিশেষ করে যাঁদের অবসর আসন্ন, তাঁদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি বলেও মন্তব্য করেছে ট্রাইব্যুনাল। এই কারণেই ইউপিএসসিকে অ্যাটর্নি জেনারেলের মতামত দ্রুত নিয়ে এমপ্যানেলমেন্ট প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটেই দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সাম্প্রতিক নির্দেশও সামনে এসেছে।

চিঠিতে কেন্দ্রের তরফে অভিযোগে, ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব ও নথিতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশিকা ও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নির্ধারিত গাইডলাইন ঠিক ভাবে মানা হয়েছে কি না- সেই বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই অবস্থায় রাজ্যকে নতুন করে প্রস্তাব পাঠানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে যে ১০ IPS অফিসারের নাম পাঠানো হয়েছিল, সেই তালিকা এবং প্যানেল গঠনের সময়সীমা নিয়েও প্রশ্ন উঠেছে। ইউপিএসসির গাইডলাইন অনুযায়ী, শূন্যপদ তৈরি হওয়ার অন্তত তিন মাস আগে সম্পূর্ণ প্রস্তাব পাঠানো বাধ্যতামূলক। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সময়সীমা মানা হয়েছে কি না, তা নিয়েও কেন্দ্রীয় স্তরে আপত্তি উঠেছে।

সব মিলিয়ে, ডিজি নিয়োগ নিয়ে রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েন নতুন মাত্রা পেল বলেই মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা। একদিকে সিএটি-র নির্দেশ, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে প্যানেল ফেরত পাঠানো- এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এখন দেখার, রাজ্য সরকার কীভাবে নতুন করে প্রস্তাব পাঠায় এবং সেই প্রক্রিয়ায় বর্তমান ডিজিপি রাজীব কুমারের অবস্থান ঠিক কোন দিকে যায়।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →