সেলেব-আবাসন আরবানায় অগ্নিকাণ্ড: অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক। সোমবার সকালে আনন্দপুর-এর নাজিরাবাদ সংলগ্ন ‘আরবানা কমপ্লেক্স’ (UrbanaComplex) -এর একটি টাওয়ারে আচমকা আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন। বড় দুর্ঘটনা না ঘটলেও কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আবাসনে।
Sponsored

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলায় ওই বহুতলের চতুর্থ টাওয়ারের ওই টাওয়ারের পাঁচতলা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তে বিষয়টি জানাজানি হতেই বাসিন্দারা সতর্কতাবশত ফ্ল্যাট ছেড়ে নীচে নেমে আসেন। আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দ্রুত চালু করায় আগুন শুরুতেই অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে দমকল কর্মীরা এসে সম্পূর্ণ পরিস্থিতি সামাল দেন। আরও পড়ুনঃ ফের রাজধানী উড়িয়ে দেওয়ার হুমকি, লালকেল্লা থেকে দিল্লি বিধানসভায় বোমাতঙ্ক!
‘আরবানা ’ টলিউডের একাধিক পরিচিত মুখের ঠিকানা হিসেবেও পরিচিত। এখানে থাকেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar), লহমা ভট্টাচার্য ( Lahoma Bhattacharya) -সহ আরও কয়েক জন। একই কমপ্লেক্সে বসবাস করেন দেব (Dev), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Bandyopadhyay) -এর মতো তারকারা। ফলে স্বাভাবিকভাবেই ঘটনাটি ঘিরে কৌতূহল ও উদ্বেগ বাড়ে। ঘটনার পর পায়েল সরকার জানান, সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ তিনি বিষয়টি জানতে পারেন। যে অংশে আগুন লাগে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক বলে তিনি আশ্বস্ত করেন।
এই ঘটনায় কারও হতাহতের খবর নেই। তবে কিছু সময়ের জন্য আশপাশ ধোঁয়ায় ঢেকে যায়। কয়েক দিন আগেই টালিগঞ্জের একটি বহুতলে আগুনের ঘটনার পর আবারও দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৎপরতা ও দ্রুত পদক্ষেপেই এ বার বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করছেন বাসিন্দারা।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
