Site Logo

হরমুজ বন্ধে একমাস রাশিয়া থেকে ভারতকে তেল কেনার 'অনুমতি' আমেরিকার!

EBBS Desk·
হরমুজ বন্ধে একমাস রাশিয়া থেকে ভারতকে তেল কেনার 'অনুমতি' আমেরিকার!

হরমুজ প্রণালী (Strait of Harmuz) বন্ধ করেছে ইরান। বিশ্বজুড়ে তেলের সংকটের আশঙ্কার মাঝেই এবার ভারতকে এক মাসের জন্য রুশ তেল কেনার ছাড়পত্র দিল ডোনাল্ড ট্রাম্পের দেশ (US 'allows' India to buy oil from Russia)। মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট (United States Secretary of the Treasury Scott Besant) জানান, আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট ভারতীয় তেল শোধনাগারগুলিকে রাশিয়ার তেল কেনার জন্য সাময়িকভাবে ৩০ দিনের একটি ছাড় (waiver) দিচ্ছে।

Sponsored

Sranchi In Article

যুদ্ধের আবহে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা (Trump Government) , কিন্তু ততক্ষণে বেশ কিছু রুশ জাহাজ তেল রফতানি করতে বেরিয়ে পড়ে। কিন্তু তার কোন ক্রেতা নেই। মার্কিন ঘোষণা অনুযায়ী সেই জাহাজ থেকেই আপাতত এক মাসের জন্য তেল কিনতে পারবে ভারত।মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউজের তরফে।এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে বেসেন্ট জানান, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সুমধুর।যুদ্ধের আবহে বিশ্বজুড়ে শক্তি সম্পদ চলাচল একেবারে বন্ধ করে দিতে চাইছে ইরান। তাদের চাপকে লঘু করে দেবে এই ৩০ দিনের অস্থায়ী ব্যবস্থা। আন্তর্জাতিক স্তরে পেট্রোপণ্য চলাচলে কোনওরকম বাধা থাকবে না।” মার্কিন রাজস্ব সচিবের আরও দাবি, ট্রাম্পের জ্বালানি নীতির ফলেই আমেরিকার তেল ও গ্যাস উৎপাদন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাই আপাতত রাশিয়ার থেকে তেল কিনলেও ভারত আগামীতে যে আমেরিকা থেকেই তেল কেনার পরিমাণ বাড়াবে সে ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from শিরোনাম

View All →