Site Logo

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

EBBS Desk·
শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। সফরের শুরুতেই মাদার হাউসে (Mothers House) গিয়ে মাদার টেরিজার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial Hall) হলও ঘুরে দেখতে পারেন বলে সূত্রের খবর।

Sponsored

Sranchi In Article

কলকাতা থেকে মার্কো রুবিও (Marco Rubio) আগ্রা যাবেন। সেখান থেকে রাজস্থানের জয়পুর হয়ে পৌঁছবেন নয়াদিল্লিতে। আগামী ২৬ মে রাজধানীতে কোয়াড গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি উপস্থিত থাকার কথা আমেরিকার মার্কো রুবিও, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ংয়ের।

এই সফর ঘিরে কূটনৈতিক মহলে বাড়ছে জল্পনা। বিশেষ করে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনকে মোকাবিলায় কোয়াডের ভূমিকা এবং বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

মার্কো রুবিয়োর (Marco Rubio) এই কলকাতা সফর মনে করিয়ে দিচ্ছে ১৪ বছর আগের আর এক মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের সফরের কথা। বারাক ওবামা প্রশাসনের আমলে বাংলাদেশ থেকে চিন সফরে যাওয়ার পথে কলকাতায় এসেছিলেন তিনি।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →