আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন আইন বিভাগ (US Justice Department) তাঁদের বিরুদ্ধে সব মামলা খারিজ করতে পারে, এমনটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিছুদিন আগেই। এবার ১৮ মিলিয়ন ডলার জরিমানার (penalty) শর্তে তুলে নেওয়া হচ্ছে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ। ক্ষতিপূরণ দিতে প্রস্তুত ভারতীয় শিল্পপতি (industrialist), এমনটাও জানা গিয়েছে।
Sponsored

পূর্ববর্তী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) সময় মার্কিন দুর্নীতি বিরোধী আইনে মামলা হয়েছিল আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে। সেই অভিযোগের তালিকায় ছিল ছদ্ম বিনিয়োগ, নিরাপত্তায় জালিয়াতি এবং বাজার নিয়ন্ত্রণ করার মত গুরুতর অপরাধের অভিযোগ। যদিও ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরেই আদানি সম্পর্কে নরম মনোভাব দেখানো শুরু করে আমেরিকা।
Sponsored

সূত্রের খবর, ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরেই নিজের অভিযোগ মুক্তির বিনিময়ে আমেরিকায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন গৌতম আদানি। যার ফলে আমেরিকায় প্রায় ১৭৫ মিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগ থাকা সত্ত্বেও মার্কিন আইন বিভাগ (US Justice Department) তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ায় তৎপরতা দেখাতে শুরু করে। আদানির হয়ে লড়াই চালায় ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ফার্ম।
Sponsored

Sponsored

এবার গৌতম (Gautam Adani) ও সাগর আদানিকে অভিযোগ মুক্ত হতে মোট ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় শুনিয়েছে মার্কিন আদালত। ভারতীয় শিল্পপতি সেই মূল্য চোকাতে রাজি হয়েছেন বলেও সূত্রের খবর। ফলে ১৭৫ মিলিয়ন ডলার ক্ষতির বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণে সন্তুষ্ট হয়ে আদানিকে মুক্তি দিতে চলেছে আমেরিকা।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
