যুদ্ধের ইঙ্গিত! দ্রুত ইরান ছাড়ার বার্তা মার্কিন নাগরিকদের

পরমাণু প্রকল্প সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকের কয়েক ঘণ্টা আগেই মার্কিন(USA) নাগরিকদের ইরান(Iran) ছাড়ার বার্তা। শুক্রবারেই বৈঠক। তার আগে আমেরিকার নাগরিকদের ইরান ছাড়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(US President Donald Trump)। তবে কি শুরু হতে চলেছে সংঘর্ষ? আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায়।
Sponsored

আমেরিকা এবং ইরানের কূটনৈতিক অবস্থা বর্তমানে যথেষ্ট স্পর্শকাতর। দুই দেশের মধ্যে হামলা, পাল্টা প্রত্যাঘাতের হুমকি চলছে অনবরত। বিবৃতিতে বলা হয়েছে...
* যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে হবে
* আমেরিকার সরকারের সাহায্য ছাড়াই করতে হবে
* কেউ যদি বেরোতে না পারেন, তবে নিরাপদ স্থানে তাঁদের আশ্রয় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে
* সেখানে পর্যাপ্ত খাবার, জল, ওষুধ ও অন্য জরুরি সামগ্রীর ব্যবস্থা রাখুন, ফোনে চার্জ দিয়ে রাখুন।
* মার্কিন নাগরিকদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা
* যাঁদের বৈধ মার্কিন পাসপোর্ট নেই, দেশ ছাড়ার পর তাঁদের দ্রুত কোনও মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে হবে
* ব্রেকিং নিউজের জন্য স্থানীয় গণমাধ্যমের উপর নজর রাখুন। প্রস্তুত থাকুন এবং পরিকল্পনা পরিবর্তন করুন।
Sponsored

বিবৃতিতে আরও বলা হয়েছে, আর্মেনিয়ার সীমান্ত খোলা আছে। উপযুক্ত মার্কিন পাসপোর্ট দেখিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন যে কেউ। ১৮০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই সেখানে থাকা যাবে। তুরস্কের সীমান্তও খোলা। সেখানে মার্কিন পাসপোর্ট নিয়ে প্রবেশ করা গেলেও ভিসা ছাড়া থাকা যাবে সর্বোচ্চ ৯০ দিন। খোলা রয়েছে তুর্কমেনিস্তানের সীমান্তও। তবে সেখানে যেতে গেলে মার্কিন নাগরিকদের সে দেশের সরকারের বিশেষ অনুমতি নিতে হবে। আজারবাইজানের সীমান্ত বন্ধ। নাগরিকদের ইরান ছাড়ার ক্ষেত্রে ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানকে এড়িয়ে যাওয়ার পরমার্শ দিয়েছে আমেরিকা।
Sponsored

প্রশ্ন উঠছে তবে কি নিজের দেশবাসীকে সরিয়ে কোন যুদ্ধের ইঙ্গিত দিতে চাইছে মার্কিন মুলুক? ইরানে মার্কিন দূতাবাস নেই। সেই কারণে সুইৎজারল্যান্ডের মাধ্যমে ইরানে থাকা আমেরিকানদের এই বার্তা দেওয়া হয়েছে।
Sponsored

ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে তিক্ততা গত কয়েক সপ্তাহে আরও বেড়েছে। ট্রাম্প (US President Donald Trump) ইঙ্গিত দিয়েছেন, যে কোনও মুহূর্তে ইরানে সামরিক পদক্ষেপ করতে পারে আমেরিকা। পাল্টা হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইও। এই পরিস্থিতিতে ওমানে দ্বিপাক্ষিক আলোচনার ব্যবস্থা করা হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচী ইতিমধ্যে সেখানে পৌঁছেও গিয়েছেন। তার মধ্যেই মার্কিন প্রশাসনের কাছ থেকে ইরানে থাকা আমেরিকানদের জন্য এল সতর্কবার্তা।
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
