কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
শিরোনামআন্তর্জাতিক

বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে উত্তাল আমেরিকা: 'বোমা' পড়ল মামদানির বাসভবনে

বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে উত্তাল আমেরিকা: 'বোমা' পড়ল মামদানির বাসভবনে

জাতি ও ধর্মীয় বিক্ষোভে উত্তাল আমেরিকার বেশ কিছু অংশ। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে যেমন অস্থিরতা মার্কিন মুলুকে, তেমনই সামাজিক অশান্তিতেও জেরবার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশ। নিউ ইয়র্ক শহরে এরকমই এক বিক্ষোভ থেকে শহরের মেয়রের (New York Mayor) বাসভবনে দেশি বোমা ছোঁড়ার অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মেয়র জোহরান মামদানির (Zohran Mamdani) বাসভবন লক্ষ্য করে বিস্ফোরক ছোঁড়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হল।

Sponsored

Sranchi In Article

শনিবার (Saturday) সকালে নিউ ইয়র্ক শহরে জনা ২০ লোক নিয়ে একটি ইসলাম বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। এর জবাবে আরেকটা বড় পাল্টা বিক্ষোভ শুরু হয় ওই এলাকায়। এই দুই মিছিলের সংঘর্ষ মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশন (Gracie Mansion) এলাকায় পৌঁছায়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং পরিস্থিতি অশান্ত হয়ে যায়। পুলিশ দুই দলকে আলাদা জায়গায় রাখার চেষ্টা করলেও পরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

পুলিশ দাবি করে, দুপুরের দিকে একজন বিক্ষোভকারী বিপক্ষের এক বিক্ষোভকারীদের দিকে লঙ্কার গুঁড়ো (Chilli powder) ছুঁড়ে দেয়। এরপর ১৮ বছরের যুবক একটি জ্বলন্ত বস্তু ছুঁড়ে দেয় বিরোধী দলের দিকে। সেটি রাস্তার ব্যারিকেডে গিয়ে লাগে এবং তারপরই তা থেকে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। পরে অন্য এক যুবকের কাছ থেকেও একই জিনিস উদ্ধার হয়েছে। দুজনকেই আটক করে পুলিশ। সেই সময় নিজের বাসভবনেই সপরিবারে উপস্থিত ছিলেন জোহরান মামদানি (Zohran Mamdani)।

আরও পড়ুন : রবিবাসরীয় দুপুরে ধর্নামঞ্চে হাজির অভিষেকের ছেলে-মেয়ে, পরম স্নেহে জড়িয়ে ধরলেন মমতা

বোম স্কোয়াড (Bomb Squad) ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বস্তুগুলি পরীক্ষা করে। কাচের জারের মধ্যে নাট-বল্টু (Nuts and bolts) ও স্ক্রু (screw) ভরে কালো টেপ দিয়ে মুড়ে রাখা হয়েছিল। তার সঙ্গে একটি ছোট ফিউজ (Fuse) লাগানো ছিল। তবে সেগুলি সত্যিই বিস্ফোরক ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। পরীক্ষার জন্য সেগুলি পাঠানো হয়েছে। মেয়রের মুখপাত্র (spokesperson) এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এমন বিক্ষোভ নিন্দনীয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সাহায্য করছে। এই ঘটনায় কেউ আহত হননি—এটাই স্বস্তির বিষয়।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →