ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার মার্কিন যুক্তরাষ্ট্র নয়, কেলেঙ্কারির কেন্দ্রবিন্দু এই ভারত। মোদি-শাহের ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় তৈরি করার জন্য লজ্জাজনকভাবে পদত্যাগ করতে হয়েছিল প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে (Richard Nixon)। বাংলায় নির্বাচনের মরশুমে ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০-র (Watergate scandle) দায় নিয়ে কি পদত্যাগ করবেন মোদি-শাহরা? সেই প্রশ্ন উঠে পড়ল এবার।
Sponsored

আইপ্যাকের অফিস (IPAC office) থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলের নথি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ইডি আধিকারিকরা (ED officers)। এসআইআরের (SIR) নামে ভোট চুরি করতে নেমেছিল বিজেপি। সেই কায়দাও ধরে ফেলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই নয়া ষড়যন্ত্র রচনা করেছে বিজেপি। বাংলা দখল করতে তৃণমূল কংগ্রেসের ইলেকশন স্ট্যাটেজি চুরি করতে গিয়েছিল ইডি। এবারও তাদের হাতেনাতে ধরেছেন মমতা বন্দোপাধ্যায়। তাই এবার তো পদত্যাগ করুন অমিত শাহ (Amit Shah)! পদত্যাগ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
Sponsored

১৯৭২-এ বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক কেলেঙ্কারি ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়াটারগেট কমপ্লেক্সে ডেমোক্রেটিক পার্টির (Democrats) সদর দফতরে ঢুকে গোপন নথি চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছিল পাঁচজন। রাষ্ট্রীয় মদতপুষ্ট এই রাজনৈতিক গুপ্তচরবৃত্তি ফাঁস হয়ে যাওয়ায় আমেরিকার গণতন্ত্র কেঁপে গিয়েছিল এবং শেষপর্যন্ত মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন লজ্জাজনকভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ওয়াটার গেট কেলেঙ্কারি নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেই ঘটনা কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজও প্রতিপন্ন হয়ে রয়েছে।
Sponsored

Sponsored

ঠিক একইরকম ঘটনা এবার ঘটিয়েছেন মোদি-শাহরা, যাকে অবলীলায় ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০ (Watergate Scandle 2.0) বলে আখ্যায়িত করা যায়। তাঁদের পাঠানো ইডির আধিকারিকরা স্ট্র্যাটেজি চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন। কেলেঙ্কারি ফাঁস হয়ে গিয়েছে। তাহলে তো মোদি-শাহদের পদত্যাগ করা উচিত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মতোই। কিন্তু তাঁরা এখনও পদ আঁকড়ে বসে রয়েছেন। ছাব্বিশের আসন্ন নির্বাচনে তাঁদের মোক্ষম জবাব দিয়ে গণতান্ত্রিকভাবে পদচ্যুত করতে হবে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
