৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC) প্রার্থী হয়ে এমনটাই জানালেন মিনাখাঁর তিনবারের বিধায়ক ঊষারানি মণ্ডল (Usharani Mandol)। মিনাখাঁতে পুরনো মুখেই আস্থা শাসক-শিবিরের।
Sponsored

২০১১, ২০১৬ ও ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়কের দায়িত্ব সামলেছেন ঊষা রানি (Usharani Mandol)। মিনাখাঁ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত ও হাড়োয়া ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ মোট ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বিগত বিধানসভা ভোটে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী জয়ন্ত মণ্ডলকে ৫৫ হাজার ৮৩০ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন ঊষা রানি মণ্ডল। পাশাপাশি ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রায় ৭২ হাজার ভোটে মিনাখাঁ বিধানসভায় লিড ছিল শাসক দলের।
চতুর্থবার বিধানসভার টিকিট পেয়ে তৃণমূল প্রার্থী বলেন, "আমার ওপর আস্থা রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব। যেভাবে মিনাখাঁজুড়ে উন্নয়নের কাজ চলছে আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে।" ঊষা রানির স্বামী তথা মিনাখাঁ বিধানসভা তৃণমূলের চেয়ারম্যান তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, "বিদ্যাধরী নদীতে কেমিক্যাল যুক্ত জল মিশে দীর্ঘদিন ধরেই ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবী থেকে শুরু করে মাছের ভেঁড়ির মালিকরা। সঠিক ভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে সুন্দরবন উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যাতে বিদ্যাধরী নদীর জলকে প্রস্তুত করা যায় এবং আগামী দিনে নদীকে পরিস্রুত রাখার জন্য সব রকম চেষ্টা করবো।" তিনি আরও বলেন, "আইএসএফ নেতা, কর্মী ও সমর্থকরা কিছু ঝামেলা গন্ডগোল করার চেষ্টা করছেন। তাঁদেরকেও বলব যেভাবে শাসকদল উন্নয়ন করে চলেছে দিনের পর দিন তাঁরা বুঝুন। শাসকদলের গুরুত্ব সম্পর্কে জানুন। কারণ আইএসএফ বা বিজেপির কোনো রকম ভবিষ্যৎ এই বাংলায় নেই।"
তৃণমূলের মতে, "তাই মূল প্রতিপক্ষ হিসাবে কাউকেই এখনও মিনাখাঁ বিধানসভাতে দেখা যাচ্ছে না। যুদ্ধের মাঠে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস মিনাখাঁ বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে।"
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
