সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা কোথায়, আবারও স্পষ্ট করে দিলেন উত্তর প্রদেশের সিকান্দ্রাবাদ-এর (Secundrabad) পুরসভার চেয়ারম্যান। তৃণমূলের মহিলা সাংসদ সায়নী ঘোষের (Saayoni Ghosh) মাথা কাটার (beheading) নিদান দিলেন বিজেপি নেতা। এমনকি এই কাজ করলেই এক কোটি টাকা পর্যন্ত পুরস্কারও ঘোষণা করলেন তিনি।
একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টে শিবলিঙ্গ সংক্রান্ত বিতর্কিত ছবি নিয়ে ফের একবার মহিলাদের প্রতি ঘৃণার বাস্তব ছবিটি তুলে ধরলেন সিকান্দ্রাবাদের পৌরসভার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত (Pradeep Dixit)। মাইকে তিনি সরাসরি দাবি করেন, যে সাংসদ সায়নী ঘোষের (Saayoni Ghosh) মাথা কেটে (beheading) এনে তার সামনে দেবে তাকে তিনি এক কোটি টাকা পুরস্কার দেবেন। এই বক্তব্য পেশের পরই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মাধ্যমে।
২০১৫ সালের সাংসদ সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া পেজে করা বিতর্কিত পোস্ট নিয়ে নতুন করে রাজনীতির চেষ্টা উত্তরপ্রদেশের বিজেপি নেতার। প্রদীপ দীক্ষিত দাবি করেন তিনি প্রতিদিন এক ঘন্টা মহাদেবের পুজো করেন। সেই মহাদেবের অসম্মান করায় সায়নী ঘোষের মাথা কাটার নিদান দেন তিনি। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই মন্তব্য প্রদীপ দীক্ষিতের একান্ত ব্যক্তিগত।
অন্যান্য সব ঘটনার মতো বিজেপি নেতার সাংসদকে খুনের হুমকির মতো এত বড় কথাতেও নিরুত্তর বিজেপি নেতৃত্ব। দলের তরফে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তরফে পুরসভার চেয়ারম্যানের করা বিতর্কিত মন্তব্যের কোনও ব্যাখ্যা চাওয়া বা শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হয়নি।
আরও পড়ুন : অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের
তৃণমূল সাংসদ সায়নী প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন ও লোকসভার স্পিকার ওম বিড়লার (Speaker Om Birla) প্রতি। তাঁর প্রশ্ন, মহিলা সাংসদের মাথা কেটে দেওয়া, এটাই কি তাঁদের নতুন ভারতের নারী শক্তির প্রতি সম্মানের স্বরূপ? সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রতি সায়নীর প্রশ্ন, যে নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে তিনি বাংলায় ক্ষমতা দখল করলেন, তাঁরই দলের নির্বাচিত প্রতিনিধি এখন নির্বাচিত মহিলা প্রতিনিধিকে খুনের হুমকি দিচ্ছে। কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশকে (West Bengal Police) এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
- - -I am taken aback to see a public announcement offering a 1 crore reward for my beheading, issued by none other than a Nagar Palika Chairman and BJP leader from Sikandrabad, UP. This threat is circulating widely across social media platforms and has been reported in the mainstream… pic.twitter.com/9OAGkA7EJB
— Saayoni Ghosh (@sayani06) May 19, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
