Site Logo

যোগীরাজ্যে বেসরকারি হাসপাতালে আগুন: পুড়ে মৃত্যু সদ্যজাতর

EBBS Desk·
যোগীরাজ্যে বেসরকারি হাসপাতালে আগুন: পুড়ে মৃত্যু সদ্যজাতর

অগ্নি নির্বাপণ ব্যবস্থার গাফিলতিতে উত্তরপ্রদেশে হাসপাতালে আগুন লাগার ঘটনা নতুন নয়। গত তিন বছরে কয়েক মাসের ব্যবধানে বেশ কয়েকটি আগুন (hospital fire) লাগার ঘটনা ঘটেছে। তার পরেও যে মানুষের জীবন নিয়ে নিরুত্তাপ উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজেপি প্রশাসন, ফের একবার প্রমাণিত। তার জেরে প্রাণ গেল এক সদ্যজাতর।

Sponsored

Sranchi In Article

কানপুরে (Kanpur) একটি বেসরকারি হাসপাতালে রবিবার সন্ধ্যায় আগুন লাগে। বেসরকারি হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা এতটাই করুণ যে আগুন লাগে হাসপাতালের নিও নাটাল ইউনিটে (NICU)। তা নেভানোর কোনও প্রক্রিয়াই কার্যকর হয়নি।

রবিবারই বিকালে সেখানে সন্তানের জন্ম দিয়েছিলেন বিট্টু নিশাদ নামে এক মহিলা। সন্তানকে জন্মের পর নিয়ম মেনে নিকু ইউনিটে (NICU) রাখা হয়। আগুন লাগার পর অন্য শিশুগুলিকে বের করে আনা গেলেও আনা যায়নি বিট্টুর সন্তানকে। হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে বারবার বিট্টুর স্বামী অরুণ খোঁজ করেন নিজের সন্তানের। ৪-৫ ঘণ্টা তাঁদের নিশ্চিন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে জানানো হয় শিশুটির মৃত্যুর খবর।

আরও পড়ুন : শিশুকে ধর্ষণ করে খুন বিহারে: অপরাধী ছিনিয়ে নিতে রণক্ষেত্র দ্বারভাঙা

ঘটনার ৫ ঘণ্টারও বেশি পরে হাসপাতালে পৌঁছায় পুলিশ। বিথুর থানার পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়ে শিশুর পরিবারের সদস্যরা। পুলিশ শিশুটির মৃত্যু নিশ্চিত করে। সেই সঙ্গে জানায়, তদন্ত শুরু হয়েছে। যদিও তাতে সদ্য মা হওয়া বিট্টু আর ফিরে পাবে না নিজের সদ্যজাতকে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →