কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভিডি সতীশন

কেরলমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন (V D Satheesan)। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে সতীশন এবং তাঁর মন্ত্রিসভার ২০ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।
Sponsored

এদিনের শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরলমের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী প্রমুখ। কেরলমের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখরকেও শপথগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এই রাজ্যে প্রায় এক দশক পরে কংগ্রেস ক্ষমতায় ফিরেছে। ১৪০টি আসনের মধ্যে ১০২টিতে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। বাম জোট এলডিএফ পেয়েছে মাত্র ৩৫টি আসন। ফলাফলের ১০ দিন পরে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ছ’বারের বিধায়ক সতীশনের নাম ঘোষণা করা হয় কংগ্রেসের তরফে। বৃহস্পতিবার দিল্লিতে সতীশনের (V D Satheesan)নাম ঘোষণা করেন দীপা দাশমুন্সি।
কংগ্রেস পরিষদীয় দল মুখ্যমন্ত্রী হিসাবে বেণুগোপালের প্রস্তাব দিলেও বিধায়কদের একাংশ সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবি জানালে সেটাই গ্রাহ্য হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফ এবং কংগ্রেসের পরাজয়ের পর দলকে পথ দেখিয়েছিলেন সতীশন, তাই এই পদের যোগ্য অধিকারী তিনি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
