Site Logo

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

EBBS Desk·
দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে
মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখতে পারলেন না কিশোর ক্রিকেটার। ভারত এ বনাম শ্রীলঙ্কা এ দলের ম্যাচে যা ঘটল তা এক কথায় নজিরবিহীন। ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। কিন্ত সুপার ওভার শুরু আগে থেকেই মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ডাম্বুলার আলো কম থাকায় আম্পায়াররা প্রথমে সুপার ওভার বাতিল করতে চেয়েছিলেন। কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারেনি ভারতীয় শিবির। আম্পায়ারদের সাথে তীব্র তর্কে জড়ান ভারত অধিনায়ক তিলক বর্মা ও কোচিং স্টাফরা। দীর্ঘ উত্তপ্ত আলোচনার পর অবশেষে খেলা শুরু হয়। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৬ রান তোলে শ্রীলঙ্কা। সুপার ওভারে শেষ বলে জিততে আট রান দরকার ছিল ভারতের। ব্যাট করছিলেন বৈভব(Vaibhav Sooryavanshi)। বৈধ ক্রিকেটে এক বলে ৮ রান অসম্ভব। সেটা সম্ভবও হয়নি। শেষ বলে কোনও রান নিতে পারেনি বৈভব। ব্যর্থ হয়েই মেজাজ সপ্তমে উঠে যায় বৈভবের। শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর আগে বিপক্ষের এক ক্রিকেটারকে ধাক্কা মারে বৈভব। পরিস্থিতি জটিল হওয়ার আগে বৈভবের সতীর্থ সূর্যাংশ শেড়গে এসে তাকে সরিয়ে নিয়ে যান। খুব বড় কিছু ঘটেনি। তবে মেজাজের রাশ নিয়ন্ত্রণ করতে হবে বৈভবকে। - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →