Site Logo

IPL: দলের হারে চোখে জল বৈভবের, সান্তনা দিলেন কেকেআর ক্রিকেটার

EBBS Desk·
IPL: দলের হারে চোখে জল বৈভবের, সান্তনা দিলেন কেকেআর ক্রিকেটার

প্রত্যাশা থাকলেও ইডেনে তা পুরোপুরি প্রমাণ করতে পারেননি বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। এমনকি কাছে গিয়েও জয় অধরাই থেকেছে রাজস্থান রয়্যালসের। দলের হারটা মেনে নিতে পারেননি কিশোর বৈভব। ইডেনে দেখল এক অন্য বৈভবকে। ব্যাট হাতে ঝড় তোলার পর তাঁর চোখে জল।

Sponsored

Sranchi In Article

খেলা শেষে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট হয়েছে । সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাজঘরের সামনে বসে টুপিতে মুখ লুকিয়ে রয়েছে সে। বৈভবকে দেখে বোঝা যাচ্ছিল, সে কাঁদছে। সেই সময় কোনও দলীয় সতীর্থ নয়, বৈভবকে সান্তনা দিতে এগিয়ে এলেন কেকেআরের ক্রিকেটার দক্ষ কামরা এগিয়ে যান। বৈভবের পাশে বসে তাকে সান্ত্বনা দেন তিনি।

বৈভবের (Vaibhav Sooryavanshi )কান্নার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সকলে বলছেন, এই বয়সেই বৈভবের জেতার খিদে অবাক করছে। কোনও ম্যাচে আউট হওয়ার পর বৈভবকে দেখে বোঝা যায়, কতটা হতাশ সে। সব সময় দলের হয়ে বড় রান করতে মুখিয়ে থাকে।

১৫৫ রান তুলে একটা সময় কেকেআরকে হারানোর জায়গায় পৌছে গিয়েছিল রাজস্থান। তখন মনে হচ্ছিল, আরেকটি জয়ের দুয়ারে রাজস্থান। কিন্তু শেষ চার ওভারে বদলে যায় ম্যাচের চিত্র। রিঙ্কু সিং ও অনুকূল রায়ের অনবদ্য ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় কেকেআর।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →