Site Logo

৫ পুরস্কারের সঙ্গে প্রাপ্তি কোহলির টিপস, বৈভবের জন্য বিসিসিআইয়ের বিশেষ ভাবনা

EBBS Desk·
৫ পুরস্কারের সঙ্গে প্রাপ্তি কোহলির টিপস, বৈভবের জন্য বিসিসিআইয়ের বিশেষ ভাবনা

সদ্য সমাপ্ত আইপিএলে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। দল ফাইনালে না উঠলেও পুরস্কার মঞ্চে একাধিকবার ধ্বনিত হল বৈভবের নাম। ওরেঞ্জ ক্যাপ সহ পাঁচটি পুরস্কার জিতে নিলেন ১৫ বছরের কিশোর। শুধু পাঁচটি পুরস্কার নয় একইসঙ্গে বিরাটের টিপসও পেলেন বৈভব(Vaibhav Sooryavanshi)।

Sponsored

Sranchi In Article

খেতাব জয়ের পরই মাঠে আসেন অনুষ্কা। স্ত্রী-র সঙ্গে জয়ের মুহূর্তটা ভাগ করে নেন কিং কোহলি( Virat Kohli)। এরপরই মাঠে থাকা বৈভবের কাছে যান কোহলি। ক্যামেরায় ধরা পড়ে বৈভবের গলা জড়িয়ে কথা বলছেন কোহলি। ঠিক কী বলেছেন তা বোঝা না গেলেও কোহলির শরীরী ভাষা ও হাতের ইশারা দেখে বোঝা যাচ্ছিল, বৈভবকে মনঃসংযোগ ধরে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। হয়ত বৈভবকে ঠান্ডা মাথায় খেলতে বলছেন বিরাট। বৈভবও কোহলির কথা মন দিয়ে শুনছিল।

চলতি আইপিএলেপ পর বৈভবের জাতীয় দলে খেলা সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। বৈভব প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া সাংবাদিকদের বলেন, ‘ বৈভব সূর্যবংশী একজন অসাধারণ খেলোয়াড়, ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। বিসিসিআই ওকে আরও বড় স্তরে নিয়ে যেতে সব ধরনের সাহায্য করবে।’

এখানেই থেমে না থেকে বোর্ড সচিব বলেন, ‘বৈভব সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ জিতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে গুজরাট টাইটান্সের সাই সুদর্শন ২৩ বছর ২৩১ দিন বয়সে এই পুরস্কার জিতেছিলেন। আর শুবমান গিল ২০২৩ সালে ২৩ বছর ২৬৩ দিন বয়সে এই কৃতিত্ব স্পর্শ করেছিলেন।’

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →