Site Logo

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

EBBS Desk·
IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখলেন কিশোর ক্রিকেটার। ৩৮ বলে ৯৩ রান করে একাধিক রেকর্ডের মালিক হলেন বৈভব।

Sponsored

Sranchi In Article

পন্থের দলের বিরুদ্ধেই তাঁরই নজির ভাঙলেন বৈভব (Vaibhav Suryavanshi)। আইপিএলের একটি সংস্করণে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্রুততম ৫০০ রানে পৌঁছন বৈভব। এর আগে ঋষভ পন্থ ২০১৮ আইপিএলে ২০ বছর বয়সে দিল্লি ডেয়ারডেভিলস দলের হয়ে থাকাকালীন এই নজির গড়েছিলেন।

লখনউয়ের বিরুদ্ধে বৈভব ১০টি ছক্কা মারেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত তার ছক্কা সংখ্যা ৫৩। এক মরশুমে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড আছে ক্রিস গেইলের (২০১২ সালে ৫৯)। এখনও লিগ পর্যায়ে একটা ম্যাচ বাকি। প্লেঅফে উঠলে ক্যারিবিয়ান তারকার রেকর্ড ভাঙার সুযোগ থাকছে বৈভবের সামনে।

২০১৯ সালে নাইট জার্সিতে রাসেল ৫২টি ও ২০১৩ সালে গেইল ৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই নজির অবশ্য ভেঙে দিয়েছেন বৈভব। প্রথম ভারতীয় হিসেবে এক মরশুমে ছক্কার হাফসেঞ্চুরির নজির গড়লেন কিশোর ক্রিকেটার।

অবিশ্বাস্য রেকর্ডটি এসেছে বৈভব সূর্যবংশীর স্ট্রাইক রেটের মধ্য দিয়ে। আইপিএলের একটি মরশুমে কমপক্ষে ৫০০ রান করার পাশাপাশি তিনি ২৩৬.৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ইতিহাস গড়েছেন। এর আগে ২০১৯ সালে আন্দ্রে রাসেলের করা ২০৪.৮ স্ট্রাইক রেটের রেকর্ডটিকে ভেঙে নতুন নজির সৃষ্টি করছেন বৈভব।

টি২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০০০ রান করার বিশ্ব রেকর্ডটি বৈভবের ঝুলিতে। মাত্র ১৫ বছর বয়সে ৪৭৩টি বল খেলে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন বৈভব।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →