বিশ্বকাপ জিতে ক্রিকেটে সাময়িক বিরতি, বৈভবের ফোকাসে এবার বোর্ডের পরীক্ষা

ব্যাট (Bat) আর বল (Ball) হাতে যাঁর দাপট দেখে মুগ্ধ গোটা ক্রিকেট (Cricket) বিশ্ব, সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এখন ব্যস্ত বই-খাতার সঙ্গে। সামনে ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা ( Final Examination)। তাই আপাতত মাঠের বাইরে থেকে পড়াশোনাতেই পুরো মন দিয়েছেন মাত্র ১৪ বছরের এই ব্যাটার।
Sponsored

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (Under-19 Worldcup) ব্যস্ততার জন্য এত দিন ঠিকঠাকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বৈভব। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তার দশম শ্রেণির ফাইনাল। সে বিহারের সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের (Podar International School) ছাত্র।
স্কুলের অধ্যক্ষ নীল কিশোর (Neel Kishor) জানিয়েছেন, ক্রিকেটের পিচ ছেড়ে পড়াশোনার পিচে নামা বৈভবের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই স্কুলের কাছেও গর্বের। তবে পড়াশোনার ক্ষেত্রে তার জন্য কোনও আলাদা নিয়ম নেই। সহপাঠীদের সঙ্গে একেবারে একইভাবে পরীক্ষায় বসবে সে। স্কুলেই দেবে বোর্ড পরীক্ষা, অ্যাডমিট কার্ডও সংগ্রহ করেছে।
অধ্যক্ষের কথায়, বৈভবকে ঘিরে শিক্ষকদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা বাড়তি আগ্রহ রয়েছে। কিছুটা হইচইও হয়েছে। কিন্তু পরীক্ষার হলে সে শুধু একজন ছাত্র—এর বেশি কিছু নয়। পড়াশোনার জায়গায় সবাই সমান, ক্রিকেটার হিসেবেও কোনও বাড়তি সুবিধা মিলবে না।
পরীক্ষা চলাকালীন নিরাপত্তা নিয়েও প্রস্তুতি সেরে রেখেছে স্কুল কর্তৃপক্ষ। অধ্যক্ষ জানিয়েছেন, ছাত্রছাত্রীদের সুবিধা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে, যাতে সবাই নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত খেলে বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছে বৈভব। তবে আপাতত সব কিছু পেছনে রেখে, তার একটাই লক্ষ্য—ভালভাবে বোর্ড পরীক্ষা দেওয়া।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
5h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
