Site Logo

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

EBBS Desk·
মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে টানাপড়েন। দীর্ঘ আলাপ-আলোচনার পর কংগ্রেস হাইকমান্ড শেষে সেই রাজ্যের বিরোধী দলনেতা ভিডি সতীশনকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল। তালিকা থেকে বাদ পড়লেন কেসি বেণুগোপাল বা প্রবীণ নেতা রমেশ চেন্নিথালার। এবার কেরলম বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রাটিক ফ্রন্ট। কংগ্রেস থেকেই মুখ্যমন্ত্রী বাছাই হওয়ার কথা থাকলেও কে হবেন, এই নিয়েই সংশয় ছিল। কয়েক বছর ধরে কর্নাটকের মুখ্যমন্ত্রী নিয়ে কংগ্রেসের অন্দরে টানাপোড়েন চলছে। তার পুনরাবৃত্তি আটকাতে অনেক ভাবনাচিন্তা করেই মুখ্যমন্ত্রী বাছাই করা হল কেরলমে।

Sponsored

Sranchi In Article

ভিডি সতীশন ছয়বারের বিধায়ক। তিনি কেরলমে সবথেকে জনপ্রিয় কংগ্রেস নেতা। জল্পনা ছিল প্রবীণ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বা রমেশ চেন্নিথালা মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে অনেক আলোচনার পর সতীশনকে অবশেষে বেছে নেওয়া হয়। দীপা দাশমুন্সি এদিন ঘোষণা করেন, তিরুবনন্তপুরমে গত ৭ মে বৈঠকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে কংগ্রেস সভাপতি কেরলমের নতুন নেতা নিয়োগ করবেন। ভিডি সতীশনকে সিএলপি-র নেতা হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন: বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

প্রসঙ্গত,দশ বছরের বাম সরকারের পতনের পরে কেরালায় ইউডিএফ জোট ক্ষমতায় এসেছে। ১৪০ আসনের বিধানসভায় ইউডিএফ পেয়েছে ১০২টি আসন। এর মধ্যে কংগ্রেস ৬৩টি আসন পেয়েছে। সূত্রের খবর, বিধায়কদের মতামত ছাড়াও শরিক দলের মতামত ও সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা কার বেশি, মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে সেই দিকেও নজর দেওয়া হয়েছে।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →