শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন ন্যাল এলাকার কাছে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যান গভীর খাদে পড়ে যায়। এদিনের দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর জখম হয়েছেন। তাদের অবস্থা রীতিমত আশঙ্কাজনক।
Sponsored

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃতরা ঘনসালি এলাকার চাঞ্জি, ঠেলা এবং চকরেডা গ্রামের বাসিন্দা। তাঁরা স্থানীয় এক ব্যক্তির শেষকৃত্য করতে হরিদ্বারে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
চম্বা থানার পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। তেহরি গাড়োয়াল জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক ব্রিজেশ ভট্ট ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। SDRF কর্মী, স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। নিহত সাতজন হলেন থেলা, ঘানসালি, তেহরির বাসিন্দা আশা লাল (৪০), মহাবীর (৬০) বিজয় লাল (৩৬), প্রেম লাল (৬০), শিব সিং (৩৫), শিব সিং (৩৫), সেহাত লাল (৬৫), লক্ষণ (৩৩)।ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ( Minister Pushkar Singh Dhami )।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago





