ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায় কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Kolkata)। বিবাদি বাগে অবস্থিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ঘিরে বাড়ানো হল নিরাপত্তা। স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি রেখে তার পরিসরও আরও বিস্তৃত করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে। সিইও দফতরের সামনে বড় ধরনের বিক্ষোভ বা হিংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে, যা জনশান্তি ভঙ্গ করতে পারে। সেই কারণেই আগের নির্দেশিকার সীমানা সংশোধন করে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
Sponsored

নতুন নির্দেশ অনুযায়ী, স্ট্র্যান্ড রোডের সম্পূর্ণ অংশ—কয়লাঘাটা ক্রসিং থেকে কিরণশঙ্কর রায় রোড ক্রসিং পর্যন্ত—এবং রাস্তার দু’পাশের ফুটপাথ জুড়েই বিধিনিষেধ জারি থাকবে। আগে এই অংশের একটি অংশ বিধিনিষেধের বাইরে থাকলেও বর্তমান পরিস্থিতিতে গোটা এলাকাকেই নিরাপত্তার আওতায় আনা হয়েছে। পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার স্বাক্ষরিত এই সংশোধিত নির্দেশে স্পষ্ট করা হয়েছে, ২৩ মার্চ জারি হওয়া আগের নির্দেশিকার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে উত্তেজনা বাড়ছিল। ফর্ম ৬ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, রাজনৈতিক কর্মীদের বিক্ষোভ এবং সংঘর্ষের আশঙ্কা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সোমবার ও মঙ্গলবার দফায় দফায় উত্তেজনার ঘটনার পরেই এই বাড়তি সতর্কতা বলবৎ করা হল। প্রশাসনের স্পষ্ট বার্তা, ভোটের আগে সিইও দফতরের কাজকর্ম যাতে নির্বিঘ্নে চলতে পারে এবং আইনশৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
