ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক প্রশাসনিক আধিকারিকরা পদত্যাগ করেছেন (resignation)। এবার পদত্যাগ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের (Sonali Chakraborty)। দীর্ঘ টালবাহানার পরে গত বছর নতুন উপাচার্য পেলেও ফের একবার উপাচার্যবিহীন রবীন্দ্র ভারতী (Rabindra Bharati University)।
Sponsored

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছিল। পরবর্তীকালে আচার্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (former Governor C V Ananda Bose) সঙ্গে রাজ্যের সংঘাত পরিস্থিতিতে আবার এই সোনালি চক্রবর্তীকেই উপাচার্য হিসাবে নিয়োগের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সেই মতো গত বছরের অগাস্ট মাস থেকে ফের রবীন্দ্র ভারতীর উপাচার্যের পদে স্থায়ী হন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের
রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার পরে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ প্রশাসনিক স্তরে। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty) অবশ্য তাঁর পদত্যাগের (resignation) পিছনে কোনও কারণ দেখাননি। তিনি রাজ্যপাল আর এন রবির কাছে শুক্রবারই নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। ইস্তফাপত্র গ্রহণ হয়েছে কি না, তা জানা যায়নি রাজভবন থেকে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
