Site Logo

মাঠে শুধু গম্ভীরের ক্লাস নয়, সূর্যদের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে 'ভিডিও'

EBBS Desk·
মাঠে শুধু গম্ভীরের ক্লাস নয়, সূর্যদের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে 'ভিডিও'

জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালে লড়াইয়ে প্রবলভাবেই টিকে রয়েছে ভারত(India)। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ফলে কিছুটা খাদের কিনারায় চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন। প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে গৌতম গম্ভীরের দল। তবে শুধু মাঠের অনুশীলন নয় টিম ইন্ডিয়ার(Team India) প্রত্যাবর্তনের রয়েছে একটি ভিডিও টনিক।

Sponsored

Sranchi In Article

চিপকে ম্যাচ জয়ের পর সেই ভিডিওর অবশ্যই ফাঁস করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাঠে গম্ভীরের অধীনে নিজেদের ভুলত্রুটি শুধরে নেন অভিষেক-ঈশানরা। এছাড়াও সাজঘরে একটি বিশেষ ক্লাস হয় টিম ইন্ডিয়া সদস্যদের। যা আরও বেশি উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে ভারতীয় ক্রিকেটারদের।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জয়ের পরে সূর্য কুমার যাদব জানিয়েছেন,"আমরা লিগ পর্বে কী করেছি বা আহমেদাবাদে শেষ খেলায় কী করেছি তা নিয়ে খুব বেশি ভাবিনি। সঠিকভাবে বলতে গেলে আমাদের ভিডিও বিশ্লেষক আমাদের জন্য ক্লিপ তৈরি করেছিলেন। যাতে দেখানো হয়েছিল আমরা বছরের পর বছর ধরে কী পারফরম্যান্স করেছিল। আমরা সেই স্লাইডটি দেখেছি, সেখান থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি। যখন আমরা এখানে এসেছি, এই ম্যাচে প্রথম থেকে সাত নম্বর ব্যাটারের পারফরম্যান্সে আমরা খুশি।"

এই বিষয়ে ভারতীয় দলের ক্রিকেটার তিলক বর্মা বলেছেন, "এর আগে, আমাদের দেখানো হয়েছিল গত এক বছরে আমরা কী করেছি। ম্যাচ শুরু করার আগে, আমাদের একটি ১৫ মিনিটের টিম ভিডিও সেশন ছিল যেখানে তারা গত এক বছরে আমরা যা কিছু করেছি তা দেখিয়েছিল। সেই ভিডিওটি দেখে আমরা উৎসাহ পেয়েছিলাম।"

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →