IPL: ৯০০০ রান! নয়া রেকর্ড কিং কোহলির ব্যাটে

বয়স বেড়েছে, অবসর নিয়েছেন আন্তজার্তিক ক্রিকেটে ২ ফর্ম্যাট থেকে। কিন্তু ব্যাট হাতে নামলে এখনও কিং বিরাট কোহলি (Virat Kohli)। রানের খিদে এতটুকুও কমেনি।আইপিএলের(IPL) ফের একবার নয়া নজির গড়লেন আরসিবির প্রাক্তন অধিনায়ক।
Sponsored

আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০০ রান করলেন বিরাট(Virat Kohli)। সর্বোচ্চ রানের রেকর্ড আগেই তাঁর দখলে ছিল। এবার প্রথম ক্রিকেটার হিসাবে ৯ হাজার রানের মাইনস্টোন বিরাটের নামের পাশে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়লেন। অক্ষর প্যাটেলের বলে এক রান নিতেই ৯০০০ রান পূর্ণ করলেন কোহলি। ২৭৫টি ম্যাচে এই নজির গড়লেন। সব মিলিয়ে রান ৯০১২।এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ রান ১১৩। গড় ৪০.০৫। ৮টি শতরান আছে, হাফসেঞ্চুরি সংখ্যা ৬৬টি। বিরাটের পরেই আছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স তারকার রান ৭১৮৩।
এই বয়সে এসে বছরের পর বছর আইপিএল খেলার পরও রানের খিদে কমেনি কোহলির। তিনি এখনও ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা করে যান। ফিটনেসের শীর্ষে থাকার চেষ্টায় কোনও ত্রুটি রাখেন না। ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড গড়ছেন।
দিল্লি ক্যাপিটালসকে হেলায় হারিয়েছে আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রান করে দিল্লি। ৬.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় আরসিবি। আইপিএল-এর ইতিহাস এটাই দ্বিতীয় দ্রুততম রান চেজ। কোহলি ২৩ রানে অপরাজিত থাকেন।
নজির গড়ার পরদিনই দেখা গেল, ছোটবেলার কোচ রাজকুমার শর্মার ডাকে সাড়া দিয়ে কোহলি পৌঁছে গিয়েছেন দিল্লির ডিপিএস আরকে পুরম স্কুলে। হাসিমুখে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন পুরস্কার। ছোটদের জন্য বক্তব্যও রাখেন কোহলি।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
