কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে নতুন ট্যাটু (Tattoo )। পদ্ম ও পিওনি ফুলের মিশেলে তৈরি এই ট্যাটু শুধু স্টাইল নয়, লুকিয়ে আছে বিরাটের (Virat Kohli) জীবনের গভীর বার্তা।
Sponsored

আরসিবির এই তারকা বাঁ হাতজুড়ে একেবারে নতুন ডিজাইন প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় তা ঝড় তুলেছে। এই ট্যাটুটি তৈরি করেছে এলিয়েন ট্যাটু স্টুডিও, ইন্ডিয়া। সংস্থার দাবি, এটি কোনও আলাদা নতুন ট্যাটু নয়,বরং কোহলির পুরনো ট্যাটুগুলিকে ঘিরে ধীরে ধীরে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। জানা গিয়েছে, ব্যস্ত ক্রিকেট সূচির মাঝেই ধাপে ধাপে এই কাজ সম্পূর্ণ করছেন কোহলি।
কনুই থেকে শুরু করে এই নতুন ডিজাইন ধীরে ধীরে বিস্তৃত হয়েছে সূক্ষ্ম ম্যান্ডালা আর্ট প্যাটার্নে, যেখানে ডটওয়ার্ক, সেমি-রিয়ালিজম এবং জ্যামিতিক স্টাইলের মিশেল দেখা যায়। উপর দিকে উঠতে উঠতে যুক্ত হয়েছে ফুলের নকশা, যার মধ্যে সবচেয়ে নজরকাড়া পদ্মফুল।
কোহলির ট্যাটু নিয়ে শিল্পী জানিয়েছেন, পদ্ম এমন একটি ফুল যা কাদা থেকে উঠে এসেও নিজের পবিত্রতা ধরে রাখে। এটি শান্তি, সহনশীলতা ও ভারসাম্যের প্রতীক—যা কোহলির জীবনের নানা অধ্যায়ের সঙ্গে মিলে যায়।
শিল্পীদের কথায়, এই ট্যাটু তাঁর ব্যক্তিগত যাত্রার প্রতিফলন, জীবনে কী কী পেরিয়ে এসেছেন, কোথায় পৌঁছেছেন এবং সামনে কোন পথে এগোচ্ছেন, তারই এক বহিঃপ্রকাশ। পুরনো কিছু ট্যাটু নতুন করে সাজানো হয়েছে, বিশেষ করে ভগবান শিব থেকে অনুপ্রাণিত একটি অসম্পূর্ণ আর্মব্যান্ড, যা সময়ের সঙ্গে ফিকে হয়ে গিয়েছিল ,সেটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।
শুধু নতুন সংযোজন নয়, অনেক অংশ ঢেকে দেওয়া হয়েছে, কিছু জায়গা আবার নতুন করে নিখুঁত করা হয়েছে। সব মিলিয়ে লক্ষ্য ছিল— বিচ্ছিন্ন টুকরোগুলিকে একসঙ্গে জুড়ে এমন একটি ট্যাটু তৈরি করা, যা একটানা গল্প বলবে। তবে ট্যাটুর প্রতিটি অংশের আসল অর্থ যে একেবারেই ব্যক্তিগত, সেটাও স্পষ্ট করেছেন শিল্পীরা।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago





