কোহলির সঙ্গে পার্টনারশিপ! মনের কথা জানালেন জকোভিচ

ভারতে এসে বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। একটি সাক্ষাৎকারে সেই কথা জানালেন সার্বিয়ান টেনিস তারকা ৷ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খোলেন জকোভিচ(Novak Djokovic)। ২৪টা গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচের সঙ্গে বিরাটকে ক্রিকেটের মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা।
Sponsored

সার্বিয়ান টেনিস তারকা বলেন, "বছরের পর বছর ধরে ভারতীয় অনুরাগী মহল এবং টেনিস মহল থেকে আমি প্রচুর শুভেচ্ছা পেয়েছি ৷ ফলত ভারতের প্রতি আমার বাড়তি ভালোবাসা, সম্মান রয়েছে ৷ আমি বহু অনুরাগীর সঙ্গে সাক্ষাতও করেছি ৷ তাই ভারতের প্রতি আমার বার্তা, খুব শীঘ্র দেখা হচ্ছে ৷ কারণ ওদেশে আমি ভীষণভাবে যেতে চাই ৷ বছরদু'য়েক ধরে চেষ্টা করছি সেখানে যাওয়ার ৷ আশা করছি শীঘ্রই সেখানে কোনও ইভেন্ট আয়োজন করতে পারব ৷ ম্য়াচ খেলতে পারব ৷ ভারতের মানুষ আমার ভীষণই কাছের ৷ আমাদের মধ্যে কথা হয়। আশা করছি যখন আমি ভারতে যাব, তখন বিরাটের সঙ্গে দেখা করব এবং আমরা দু'জনে মিলে ক্রিকেট, টেনিস খেলব।’
জকোভিচ অবশ্য মাঠে বসে এখনও বিরাটের ম্যাচ দেখেননি, তবে বিরাট গত বছর উইম্বলডনে গিয়েছিলেন। যেখানে তিনি নোভাক জকোভিচ ও অ্যালেক্স ডি মিনাউরের মধ্যে ম্যাচ দেখেন।
নিজের ভবিষ্যত নিয়ে জকোভিচ বলেন, বলেন, ‘আরও দু’বছর বাকি। সার্বিয়ার হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা লক্ষ্য। আমার কেরিয়ারের এই পর্যায়ে সেটা অনেকটা সময়। তবে ভবিষ্যৎ সম্পর্কে কে-ই বা বলতে পারে!’
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
