Site Logo

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

EBBS Desk·
অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের (Visakhapatnam Murder) গাজুওয়াকায়। অভিযুক্ত একটি দেহাংশ ফ্রিজে রেখে প্রেমিকার মাথা পুড়িয়ে দেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিক স্বীকারোক্তির পরে জেরার মুখে পুলিশের কাছে সম্পূর্ণ ঘটনার বিস্তারিত বিবৃতি দিয়েছেন ওই ব্যক্তি।

Sponsored

Sranchi In Article

সূত্রের খবর, নৌসেনার প্রযুক্তি কর্মী চিন্তাদা রবীন্দ্র বিবাহিত। শুধু তাই নয়, সদ্য তিনি সন্তানের বাবাও হয়েছেন । বিশাখাপত্তনমে ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতেই আছেন। এর মাঝেই তিনি প্রেমিকা মৌনিকাকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান। কিন্তু হঠাৎ দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এরপরেই রীতিমত ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক মৌনিকাকে খুন করে রবীন্দ্র তাঁর দেহ তিন টুকরো করে ফেলেন। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে কিছুদিন আগে শ্রীনগরে ছুরি কিনতে যান রবীন্দ্র। পছন্দমত না হওয়ায় অনলাইনে ছুরি অর্ডার দেন তিনি । সেই ছুরি দিয়েই মৌনিকার দেহ তিন টুকরো করা হয় বলেই পুলিশের সন্দেহ। একটি দেহাংশ ফ্রিজে রাখেন, অন্যটি বালির বস্তায় ভরে রেখে দেন রবীন্দ্র। এখানেই শেষ নয়, প্রমান লোপাট করার জন্য প্রেমিকার মাথাও পুড়িয়ে দেন তিনি। আরও পড়ুন: রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

বিপদ বুঝে ফোন করে এক বন্ধুর থেকে পরামর্শ চান তিনি। তাঁরই দেওয়া পরামর্শ অনুযায়ী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। সম্পূর্ণ বক্তব্য শুনে চমকে ওঠেন পুলিশকর্মীরা। দ্রুত ওই ফ্ল্যাটে গিয়ে তল্লাশি চালিয়ে মৌনিকার দেহাংশ উদ্ধার করেন তাঁরা। তবে ঘটনা সম্পর্কে বিন্দুমাত্র আঁচ পাননি প্রতিবেশীরা সেই কথাও জানা গিয়েছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →