এদিন সকাল ছটা থেকে মকপোল শুরু হয়। এরপর ৭টা থেকে ভোটগ্রহণ। সকাল সকাল ভোট দিলেন হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী কাজল শেখ। প্রথম আধঘণ্টায় কোথাও কোনও বড় অশান্তির ঘটনা নেই। তবে বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজ ও শিলিগুড়ির মার্গারেট হাইস্কুলে ইভিএম খারাপ থাকায় নির্ধারিত সময় ভোটগ্রহণ শুরু হয়নি বলে জানা গিয়েছে। অন্যদিকে আসানসোলের জামুরিয়ায় গাড়ির মধ্যে ইভিএম মেশিন উদ্ধার। শ্রীপুর মোড়ে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভের খবর মিলেছে। মোটের ওপর এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। - - - - - - - - -পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।
— Narendra Modi (@narendramodi) April 23, 2026
রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার ১৫২ টি কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকাল-সকাল ভোটকেন্দ্রের বাইরের লম্বা লাইন ভোটারদের। দার্জিলিং থেকে আলিপুরদুয়ার, কালিম্পং থেকে কোচবিহার, বাঁকুড়া থেকে বীরভূম -পুরুলিয়া সর্বত্রই একই ছবি। গরমের দাবদাহ এড়াতে ভোটের লাইনে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সকলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী, এখন কেমন আছেন শাহ
1d ago

আদিবাসী সমাজের অনুষ্ঠান থেকে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ পুরুলিয়া সফর মুখ্যমন্ত্রীর
1d ago

তিরুপতির লাড্ডুতে গরুর চর্বি-মাছের তেল-রাসায়নিক! বড় অভিযোগ ED-র, গ্রেফতার সংস্থার প্রমোটার
2d ago

গ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশন
2d ago

নন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালের
2d ago







