একটার পর একটা তারিখ যাচ্ছে, কিন্ত নাইট শিবিরে পাথিরানার দেখা নেই। কবে আসবেন শ্রীলঙ্কার পেসারকে নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। এরইমধ্যে লখনউ হাসরাঙ্গার (Wanindu Hasaranga )বিকল্প দলে নিল। লখনউ দলে নিয়েছে প্রোটিয়া স্পিনার জর্জ লিন্ডেকে।
নিলাম থেকে ২ কোটি টাকায় হাসরাঙ্গাকে(Wanindu Hasaranga )কিনেছিল লখনউ(LSG)। কিন্তু শ্রীলঙ্কার স্পিনার টি২০ বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। ফলে প্রথম থেকে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল।। শ্রীলঙ্কা বোর্ডের নিয়ম অনুসারে, আইপিএলে যোগ দেওয়ার জন্য শারীরিক সামর্থ্যের পরীক্ষা দিতে হবে। কিন্তু পাথিরানার মতোই হাসরাঙ্গা তাঁরা বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি। ফলে পাথিরানাকে নিয়েও উদ্বেগের মাত্রা বৃদ্ধি হল।
এদিকে প্রকাশ্যে এল হর্ষিত রানার মেডিকেল আপডেট। নাইট পেসার বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে যোগ দিয়েছেন। এক সূত্রের খবর অনুসারে, ‘হর্ষিত তিন দিন আগে এখানে এসেছে। ও ভালো আছে এবং প্রত্যাশার থেকেও দ্রুত সেরে উঠছে। তবে একটু ওজন বেড়েছে, তাই ফিটনেসে আরও কাজ করতে হবে।’
হর্ষিত নিজেও ইনস্টাগ্রামে ইতিবাচক বার্তা দিয়েছিলেন। কয়েক সপ্তাহ আগেই হাসপাতালের বিছানায় শুয়ে থাম্বস-আপ দিয়ে তিনি লেখেন, ‘অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে, এখন পুরো মনোযোগ সুস্থ হয়ে আবার নিজের প্রিয় খেলায় ফেরার দিকে।’
-
-
-
-
-
















