মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও রকম অশান্তিতে পুলিশ-প্রশাসনের উপর কোনও রকম অভিযোগ না ওঠে, তার জন্য এবার তৎপর রাজ্যের কমিশন নিযুক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা (Dushyant Nariala)। শুক্রবার নবান্ন থেকে সব জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) ও পুলিশ কমিশনারদের (CP) সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক (virtual meeting) করলেন মুখ্যসচিব (Chief Secretary)।
Sponsored

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধি লাগু করে সুষ্ঠু নির্বাচন করতে রাজ্যের ৪৮৩ আধিকারিক বদল করেছে কমিশন। বদল হয়েছে অসংখ্য পুলিশের শীর্ষ আধিকারিক থেকে থানার ওসি। তাতেও মালদহে (Maldah) অশান্তি রুখতে ব্যর্থ কমিশনের বসানো পুলিশ-প্রশাসন। তার জেরে মুখ পুড়েছে রাজ্য প্রশাসনের। চোর পালালে বুদ্ধি বাড়ে-র মতো এবার জেলায় জেলায় তৎপরতা রাজ্যের মুখ্যসচিবের।
সূত্রের খবর, মুখ্যসচিবের (Chief Secretary) ভার্চুয়াল বৈঠকে (virtual meeting) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—কোনও অশান্তির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখা সর্বাধিক অগ্রাধিকার। তাই কোনও ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা দেখা দিলে দ্রুত হস্তক্ষেপ করতে হবে প্রশাসনকে।
আরও পড়ুন : নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের
বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। এরপরই রাজ্যে ফিরে জেলা প্রশাসনের সঙ্গে এই জরুরি বৈঠক করেন তিনি। তিনি স্পষ্ট নির্দেশ দেন, প্রশাসনের লক্ষ্য ভোটের আগে রাজ্য জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কোনওভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, তা নিশ্চিত করা।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
