Site Logo

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

EBBS DESK·
WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল (Goutam Paul)। এদিন বিকেল ৪টে থেকে ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে বলে জানান তিনি। এবার মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার। প্রথম হয়েছেন কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন সাউথ পয়েন্টের ২ কৃতী। গৌতম পাল জানান, রাজ্যের পাশাপাশি এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে অসম, ত্রিপুরাতে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sharma) ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে (Manik Saha) ধন্যবাদ জানান WBJEEB চেয়ারম্যান।

Sponsored

Sranchi In Article

মেধাতালিকায় প্রথমেই রয়েছেন কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়। তিনি নালন্দা অ্যাকাডেমির ছাত্র। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সৌঋদ্ধ মণ্ডল ও উমাঙ্গ ভুট। এছাড়া ভিনজেলার বেশ কয়েকজন রয়েছেন মেধাতালিকায়। এদিন বিকেল ৪ টে থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এ বছর ২৪ মে হয়েছিল পরীক্ষা। মাত্র ২৬ দিনের মাথায় এই পরীক্ষার ফল প্রকাশ করল বোর্ড। এ বছর রেকর্ড সংখ্যক ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। উত্তীর্ণ হয়েছেন ৯২,৫৭৩ জন। কাউন্সেলিং ও সিট অ্যালটমেন্ট ২৯ জুন থেকে শুরু হতে পারে। র‍্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করেই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে ভর্তির সুযোগ পাবেন সফল প্রার্থীরা।

এবার পরীক্ষা দেন ৯৪৯০১ জন। তার মধ্যে ৬৭৩৭৮ ছাত্র ও ২৭৫২১জন ছাত্রী। ২ জন তৃতীয় লিঙ্গের। মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। তার মধ্যে ২৬৪টি কেন্দ্র বাংলার। এ বাদে ত্রিপুরার ২টি ও অসমের ১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এই প্রথমবার মাল্টিপল ওএমআর শিট ব্যবস্থা চালু করা হয়। প্রভিশনাল অ্যানসার কি-র ব্যবস্থাও ছিল। কেউ কেউ উত্তর চ্যালেঞ্জ করেন। সব নিষ্পত্তির পরে এদিন ফলপ্রকাশ হয়।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →