Site Logo

বৃষ্টি হলে কীভাবে হবে খেতাব নির্ণয়? জানুন ফাইনাল ম্যাচে আবহাওয়ার আপডেট

EBBS Desk·
বৃষ্টি হলে কীভাবে হবে খেতাব নির্ণয়? জানুন ফাইনাল ম্যাচে আবহাওয়ার আপডেট

রবিবাসরীয় মহারণে খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচের আগে বড় প্রশ্ন—যদি বৃষ্টি বাধা দেয়? সেক্ষেত্রে চ্যাম্পিয়ন ঠিক হবে কীভাবে? কেমন থাকবে ম্যাচের সময় আবহাওয়া (Weather Update )তুলে ধরা হল এই প্রতিবেদনে?।

Sponsored

Sranchi In Article

ক্রিকেটপ্রেমীদের জন্য অবশ্য আইসিসি’র নিয়মে বেশ কিছু বিকল্প রাখা হয়েছে। প্রথমত, ফাইনালের দিন বৃষ্টি হলেও আয়োজকেরা চেষ্টা করবেন সেই দিনেই ম্যাচ শেষ করতে। প্রয়োজনে ওভারের সংখ্যা কমানো হতে পারে এবং খেলা শেষ করার জন্য নির্ধারিত সময়ও বাড়ানো হবে।

যদি তাতেও ম্যাচ সম্পূর্ণ করা না যায়, তাহলে রয়েছে ‘রিজার্ভ ডে’। অর্থাৎ পরের দিন আবার খেলা শুরু করার সুযোগ থাকবে। প্রথম দিনে কিছুটা খেলা হয়ে যাওয়ার পর যদি বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়, তাহলে রিজার্ভ ডে-তে ঠিক সেখান থেকেই ম্যাচ পুনরায় শুরু হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update )অনুসারে, ম্যাচের সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশে পাশে।
প্রশ্ন উঠতে পারে—যদি দ্বিতীয় দিনেও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়? আইসিসি’র নিয়ম অনুযায়ী, রিজার্ভ ডে-তেও যদি ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে ভারত ও নিউজিল্যান্ড—দু’দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আহমেদাবাদে রবিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

ম্যাচ টাই হলে কী হতে পারে সেটাও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় । ফাইনাল যদি সমতায় শেষ হয়, তাহলে ফল নির্ধারণের জন্য সুপার ওভারের ওপর ভরসা করা হবে। তবে সুপার ওভারও যদি টাই হয়, তাহলে সেখানেই শেষ নয়।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের মতো বাউন্ডারির ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারণের নিয়ম এখন আর নেই। ফলে সুপার ওভারও সমতায় শেষ হলে আবার নতুন করে সুপার ওভার হবে। এভাবেই চলতে থাকবে, যতক্ষণ না এক দল স্পষ্টভাবে জয়ী হচ্ছে।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →