শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৯.২ ডিগ্রিতে (Kolkata Temperature)। দুর্যোগ এখনই কাটছে না। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে আজ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি (Rain in South Bengal) চলবে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Sponsored

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে মধ্যপ্রদেশ এবং দক্ষিণ উত্তরপ্রদেশে থাকা ঘূর্ণাবর্ত থাকার কারণে দুর্যোগ বাড়বে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করায় গোটা রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ঝড় বৃষ্টির জেরে গরম থেকে কিছুটা স্বস্তি বঙ্গবাসীর। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে। শুক্রবার কলকাতা-সহ শহরতলীর বেশ কিছু অংশে মধ্যরাতের পর মুষলধারে বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট দেখা যায়। ঝড়ের দাপটে মালদহের ইংরেজবাজার এলাকায় একটি আড়তের ছাদ ভেঙে দুজন আহত হওয়ার খবর মিলেছে। শনিবার সকাল থেকেও দফায় দফায় হালকা বৃষ্টি হচ্ছে। দিনভর এই আবহাওয়াই থাকবে বলে মনে করছেন আবহবিদরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
