Site Logo

মেঘের চাদর, পারদ পতন দক্ষিণবঙ্গে, কুয়াশার সঙ্গে শীতের কামড় এখনও উত্তরে

EBBS Desk·
মেঘের চাদর, পারদ পতন দক্ষিণবঙ্গে, কুয়াশার সঙ্গে শীতের কামড় এখনও উত্তরে

পশ্চিমী হাওয়ার জেরে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ভালই শীত উপভোগ বঙ্গবাসীর। মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা নামলো। সেইসঙ্গে উত্তরবঙ্গেও আরও দু-তিন দিন শীতের দাপট থাকার পূর্বাভাস (forecast) জানালো আবহাওয়া দফতর।

Sponsored

Sranchi In Article

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের থেকে কিছুটা কমলো। সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) পৌঁছালো ১৫ ডিগ্রি সেলসিয়াসে, যা সোমবার ছিল ১৫.২। আগামী তিনদিন এমনই তাপমাত্রা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Sponsored

Merlin In Article

তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা হঠাৎ করেই মঙ্গলবার অনেকটা কমে যায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে আরও একবার হিমেল হাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) কমে ১৪ ডিগ্রিতে নামে। তবে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ায় বেলা বাড়তেই গরমের অনুভূতিও এই জেলাগুলিতে। দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা কমলেও মেঘলা আকাশের কারণে কিছুটা গরম অনুভূতিও থাকবে।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

উত্তরের জেলাগুলিতে আপাতত সপ্তাহের শেষ পর্যন্ত তাপমাত্রা ওঠার তেমন লক্ষণ নেই। দার্জিলিং ও পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৫ থেকে ৮ ডিগ্রির মধ্যে। পাহাড়ের সমতল এলাকাতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার তফাৎ না বাড়ায় যথেষ্ট শীতের প্রভাব সেখানেও। সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →