পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সংকট মোকাবিলায় এবার সর্বদল বৈঠক (all party meeting) ডেকেছেন তিনি। যদিও সেই সর্বদল বৈঠকে জ্বালানি সংকট (fuel cirsis) মেটানো নিয়ে কেন্দ্রের সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণে কার্যত কোনও সমাধান মেলেনি। যে স্বৈরাচারী মনোভাব সংসদে প্রকাশ করার কারণে বুধবারের সর্বদল বৈঠকে যোগ দিল না তৃণমূল কংগ্রেস।
Sponsored

যুদ্ধের (West Asia crisis) কারণে জ্বালানি সংকট মোকাবিলা নিয়ে সর্বদল বৈঠক ডাকা হলেও আদতে সেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা কেন্দ্র সরকার এতদিন পর্যন্ত কি কি করেছে, অথবা ভারতের সঙ্গে পাকিস্তানের কোথায় পার্থক্য - এইসব তথ্য তুলে ধরা হয়। কার্যত সমস্যার আলোচনাতে নজরই ছিল না বৈঠকে উপস্থিত বিদেশমন্ত্রী এস জয়শংকর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুর।
পাল্টা বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয়, যুদ্ধের আবহে কেন ইজরাইল সফর করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। কেন ইরানের ধর্মীয় নেতার মৃত্যুর পরই ভারতের তরফ থেকে কোনও তিরষ্কার করা হয়নি। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়, পশ্চিম এশিয়ার এই যুদ্ধে (West Asia crisis) ভারতের অর্থনীতির উপর ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে। তবে মোদি সরকারের নীরবতায় নিষ্ফলাই থেকে যায় বৈঠক।
আরও পড়ুন : হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!
অন্যদিকে বুধবারই উত্তর ভারতের একাধিক বড় শহরে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। দেশের জ্বালানি সংকটের আতঙ্কে সাধারণ মানুষকে পেট্রোল ডিজেল মজুত করতে দেখা যায়। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সেই সঙ্গে কেন্দ্রের সরকারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
1h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
2h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
3h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
4h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
4h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
5h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
7h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
7h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
23h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
