অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায় আসতেই। কোন কোন শর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা পাওয়া যাবে এবং কীভাবে সেই টাকা সরাসরি উপভোক্তার (beneficiary) কাছে পৌঁছে যাবে, তাও নির্দেশিকার মাধ্যমে মঙ্গলবার জানানো হল রাজ্য প্রশাসনের তরফে।
Sponsored

অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহিলাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হলে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনও স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনও দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের (bank transfer) মাধ্যমে পাঠানো হবে।
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যে মহিলারা রয়েছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের মধ্যে মৃত, এসআইআরে নাম বাদ পড়া বা স্থানান্তরিত প্রাপক বাদ দিয়ে সকলের নাম আপনা থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) জন্য তালিকাভুক্ত হয়ে যাবে। অন্যদিকে, নতুন করে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চান, তাঁরা অন্নপূর্ণা যোজনা পোর্টাল-এ আবেদন করতে পারবেন। তবে সেই আবেদন প্রক্রিয়া ১ জুন থেকে চালু হবে। এই আবেদন অনলাইনে করা যাবে।
আরও পড়ুন : সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বৈঠকের পরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ঘোষণা করেছিলেন ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মানুষের হাতে পৌঁছে যাবে। সেই প্রতিশ্রুতি মতো মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ তৎপরতার সঙ্গে শুরু করে দিলো রাজ্য সরকার।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
