প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার পিছিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে অমিত শাহর নির্বাচনী প্রচারের দিন। আদতে এই টালমাটাল অবস্থায় প্রকাশ্যে বিজেপির (BJP) আসল ছবিটা। বাংলার নেতাদের সঙ্গে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মতের কোনও মিল নেই, বার বার প্রকাশ্যে এই প্রার্থী ঘোষণা পর্বে। এই পরিস্থিতিতে মনোবল যাতে ভেঙে না যায় রাজ্যের কর্মীদের, তাই দস্যু থেকে সাধু হওয়ার ‘মরা মরা’ মন্ত্র জপ করাচ্ছেন গো-বলয়ের নেতারা।
Sponsored

বিজেপির প্রথম প্রার্থী তালিকা (BJP candidate list) বেরিয়েছে কেন্দ্রীয় কমিটির তরফে। শুরু হয়েছে বিক্ষোভ। দ্বিতীয় তালিকা বেরিয়েছে। একই রকম বিক্ষোভ জেলায় জেলায়। তবে এবার জেলার বিক্ষোভ (BJP infight) উঠে এসেছে খাস কলকাতায়। সল্টলেকের দলীয় কার্যালয়ে (BJP party office)। ঘেরাও হয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ছবিটা বদলায়নি তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরও।
প্রকাশ্যে বিজেপির জেলা স্তরের কর্মীরা (BJP workers) দাবি করেছেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসল টাকা নিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছেন। রাজ্য নেতা শমীক ভট্টাচার্য সব দেখেও চুপ করে আছেন। কলকাতার দফতরে উপস্থিত সুনীল বনসল (Sunil Bansal), কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের (Bhupendra Yadav) মতো নেতারা। তখনও বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন জেলার নেতারা। এমনকি কলকাতার অভিযাত হোটেলে রয়েছেন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin)। তখনও সল্টলেকের দফতরে বিক্ষোভে একাধিক জেলার বিক্ষুব্ধ নেতারা।
আসলে বিজেপির কেন্দ্রীয় নেতারা এসবে গুরুত্বই দেন না। বাংলার কর্মী, নেতারা কী বললেন, তাতে তাঁদের সিদ্ধান্তে যে কোনও প্রভাব পড়ে না, তা প্রার্থী বাছাইয়ের শুরু থেকে দেখিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। দিল্লিতে নাম জমা পড়েছে। তাঁরা দিল্লিতে বসে প্রার্থী তালিকা বানিয়ে দিল্লি থেকেই প্রকাশ করেছেন। বাঙালিদের বিরাট সম্মান করার ভান করা বিজেপির উত্তর ভারতের নেতারা যে আদতে বাংলা বিদ্বেষী, তা নিজেদের দলীয় কর্মীদের বঞ্চনার মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন তাঁরা।
সেই বিজেপির দিল্লির নেতারাই আবার দাবি করছেন, বাংলা তাঁদের জয় করা হয়ে গিয়েছে। ফলাফল বেরোনো সময়ের অপেক্ষা। বাংলা জয় করে তাঁরা বাংলার মানুষের কথা ভাবা তো দূরের কথা, নিজেদের কর্মীদের (BJP workers) কথাই যে ভাববেন না তা প্রার্থী তালিকা (BJP candidate list) তৈরি থেকেই স্পষ্ট।
আরও পড়ুন : বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর
যদিও বাংলা দখল করতে চলা জাতীয় দলের এখনও এমন পরিস্থিতি, এক প্রার্থী মনোনয়ন জমা দিতে চলেছেন, অথচ ২৯৪ আসনের সম্পূর্ণ তালিকা তৈরির জন্য প্রার্থীই খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজনীতিকদের মতে দু একজন হেভিওয়েট প্রার্থীকে সামনে রেখে প্রচার চালিয়ে প্রার্থী খুঁজে না পাওয়ার দুর্বলতা ঢাকার চেষ্টা চালাচ্ছে রাজ্য বিজেপি। এসআইআর প্রক্রিয়া চলাকালীন বুথে বিএলএ দিতে না পারার অক্ষমতা ঢাকতে অমিত শাহ, ভূপেন্দ্র যাদবরা বাংলায় এসে কর্মীদের চাঙ্গা করতে দস্যু রত্নাকরের ‘মরা মরা’ বুলি আওড়াচ্ছেন। যদি কোনও অলৌকিক উপায়ে তা রাম হয়ে যায়।
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
