ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর প্রথম দফার ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই এই স্লিপ (VIS) বিতরণের কাজ শুরু হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের অন্তত পাঁচ দিন আগে সমস্ত ভোটারের হাতে এই স্লিপ পৌঁছে দিতে হবে। বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ভোটারদের হাতে এই স্লিপ তুলে দিচ্ছেন।
Sponsored

এই ভিআইএস-এ ভোটারের নাম, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ ও সময়— সমস্ত তথ্য দেওয়া থাকছে। পাশাপাশি ভোটকেন্দ্রের একটি মানচিত্র এবং ভোটের দিন কী করবেন, কী করবেন না— সেই নির্দেশিকাও রয়েছে। কিউআর কোডের মাধ্যমে দ্রুত তথ্য যাচাইয়ের সুবিধাও রাখা হয়েছে। এই স্লিপ ভোটকেন্দ্রে ভিড় কমাতে এবং দ্রুত ভোটগ্রহণে সাহায্য করবে। তবে এই স্লিপ কোনওভাবেই পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না। ভোট দিতে গেলে বৈধ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।
বিশেষ ভাবে দৃষ্টি দেওয়া হয়েছে প্রতিবন্ধী ভোটারদের উপরে। দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল-সহ (braille) বিশেষ স্লিপ (VIS) দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
দৃষ্টিহীন ভোটারদের ভোটদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বুথে ব্যবহৃত ইভিএমে প্রার্থীর নাম ও প্রতীকের পাশে ব্রেইল চিহ্ন সংযুক্ত করা হয়েছে। এই ব্যবস্থার ফলে ব্রেইল জানা দৃষ্টিহীন ভোটাররা সম্পূর্ণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে যাঁরা ব্রেইল জানেন না, তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন : নির্বাচনী আচরণবিধি ভেঙে বিজেপির কার্ড! স্মৃতিকে পাল্টা তোপ শশীর
১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কোনও দৃষ্টিহীন ভোটার প্রয়োজনে একজন সহকারীকে সঙ্গে নিয়ে বুথে প্রবেশ করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের কাছে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে। আবেদন গ্রহণের পর নির্দিষ্ট ফর্ম পূরণ করা হয়, যেখানে ভোটার ও সহকারীর পরিচয় নথিভুক্ত থাকে। এর পর সেই ফর্মে সহকারী, প্রিসাইডিং অফিসার, উপস্থিত ভোটকর্মী এবং পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে প্রিসাইডিং অফিসার তা নথিভুক্ত করেন। তারপর ওই দৃষ্টিহীন ভোটার তাঁর সহকারীকে সঙ্গে নিয়ে ভোটকক্ষে প্রবেশ করেন এবং নিজের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার নির্দেশ দেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
3h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago
More from শিরোনাম
View All →
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
