বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেলেন সিআইডির তদন্তকারীরা (CID officials)। তবে শনিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার ঘোষিত পরিকল্পনা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে শান্তিনিকেতন বাড়িতে গেলেও তাঁর সঙ্গে দেখা হয়নি আধিকারিকদের। ফিরে যান আধিকারিকরা। এরপর কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেকের সঙ্গে দেখা করার অপেক্ষা করতে থাকেন সিআইডি-র আধিকারিকরা।
শনিবার সোনারপুর ও বেলেঘাটা ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়ার ঘোষিত কর্মসূচি ছিল। সেই দিনই সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়িতে। বাড়ির এক কর্মী স্মরজিৎ দে জানান, বাড়িতে সেই সময়ে কেউ নেই। সিআইডি-র (CID) আধিকারিকরা অত্যন্ত চতুর পথে বাড়িতে কে কে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাড়িতে থাকেন কি না, তাঁর স্ত্রী-পুত্র-কন্যা সেই বাড়িতে থাকেন কি না - সব খোঁজ নেওয়ার চেষ্টা করেন অন্তত পাঁচজন আধিকারিক।
অভিষেকের বাড়ির কর্মী গোটা সিআইডি টিমের সঙ্গে সহযোগিতা করেন। তিনি জানান, হরিশ মুখার্জি রোডের এই বাড়িটিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবাস। তিনি কখনও এই বাড়িতে থাকেন, কখনও দলীয় কার্যালয়ে থাকেন। তাঁর স্ত্রী-কন্যা-পুত্র কোথায় থাকেন, তা নিয়ে কোনও উত্তর দিতে পারেননি বাড়ির কর্মী।
আরও পড়ুন : অন্যায়কে সমর্থন করি না: বিধানসভায় জাল-সই-এর অভিযোগ প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের
Sponsored

এর আগে তৃণমূলের পরিষদীয় দলের তরফে বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাব করে যে চিঠি দেওয়া হয়, তাতে স্বাক্ষর না মেলার অভিযোগ তুলে পাঁচ তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেন সিআইডি-র আধিকারিকরা। সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডে নাম প্রস্তাবের চিঠি দেওয়া হয়েছিল। এবার সেই চিঠির সূত্রেই সিআইডি-র তদন্তকারীদের শনিবার যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। একটি বিজ্ঞপ্তি দিতে তিনি যান বলেই জানান সিআইডি আধিকারিকরা। তবে তিনি বাড়িতে না থাকায় ও বাড়িতে পরিবারের কেউ না থাকায় সেই নোটিশ দিতে পারেননি তদন্তকারীরা।
সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন নিজের কালীঘাটের বাড়িতে। তিনি জানান, আমি শান্তিনিকেতনের বাড়িতে থাকি না। আমার সঙ্গে দেখা করতে গেলে কালীঘাটের বাড়িতে থাকতে হবে।
এরপরই দেখা যায় সিআইডি-র আধিকারিকরা কালীঘাটের বাড়িতে পৌঁছে যান। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ দেখা করেন সিআইডি-র আধিকারিকরা। পিএ জানান, যদি কর্মীর হাতে তাঁরা নোটিশ দিতে চান তাহলে তাঁরা দিতে পারেন। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই নোটিশ দিতে চান, তবে তাঁদের অপেক্ষা করতে হবে। সিআইডি-র আধিকারিকরা অপেক্ষা করে শেষ পর্যন্ত তাঁর হাতেই নোটিশ দেন।
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
