Site Logo

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

EBBS Desk·
প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা (Government employees) নিজেদের বকেয়া ডিএ-র হিসাব আপলোড করতে শুরু করেছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-র তথ্য এই পোর্টালের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩১ মার্চ, অর্থবর্ষের শেষ দিনেই প্রথম কিস্তি মেটানো হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত।

Sponsored

Sranchi In Article

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ প্রদানের আগে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) চালুর কথা থাকলেও, এখনও পর্যন্ত নবান্নের তরফে এ বিষয়ে কোনও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ডিএ প্রাপকদের মধ্যে শুধু সরকারি কর্মচারী নন, রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও রয়েছেন। তবে অভিযোগ উঠেছে, নতুন পোর্টালে আপাতত শুধুমাত্র সরকারি কর্মচারীরাই তাঁদের বকেয়া হিসাব আপলোড করতে পারছেন। আরও পড়ুন: বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল দাবি করেছেন, অন্যান্য ডিএ প্রাপকদের জন্য পোর্টাল উন্মুক্ত না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই অভিযোগ তুলে সিপিএম-ঘনিষ্ঠ কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী রাজ্যের অর্থসচিব প্রভাত মিশ্রকে চিঠিও দিয়েছেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রোপা-২০০৯ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ মাস থেকেই প্রদান শুরু হবে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →