স্ট্রংরুম- গণনাকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি কমিশনের!

রাজ্যে দু'দফায় নির্বাচন (Election) শেষ হয়েছে। ভোটগণনা আগামী ৪ মে ২০২৬- এ। এই মুহূর্তে ইভিএম (EVM) ও ভিভিপ্যাট (VVPAT) রাখা রয়েছে স্ট্রংরুমে, আগামী সোমবার সকালে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট গণনাকেন্দ্রগুলিতে। ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তবে এবার স্ট্রংরুম ও গণনাকেন্দ্রের জন্য আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (EC)। এর আগে নিরাপত্তায় ২০০ কোম্পানি বাহিনী ছিল, তবে সূত্রের খবর সেই সংখ্যাটা বাড়তে চলেছে।
Sponsored

রেকর্ড ভোটদানে নজির গড়েছে পশ্চিমবঙ্গ। বাংলার মানুষের রায় কোন দিকে তা জানতে আর মাত্র চার দিনের অপেক্ষা। তৃণমূল আত্মবিশ্বাসী প্রত্যাবর্তন নিয়ে, প্রথমবার জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। জনমত আপাতত যন্ত্রবন্দি, তাই এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলের হাইভোল্টেজ আলোচনার কেন্দ্রবিন্দুতে স্ট্রংরুম আর গণনাকেন্দ্রের নিরাপত্তা। এখন পর্যন্ত ১০০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি বিএসএফ, ১৫ কোম্পানি আইটিবিপি এবং ১৫ কোম্পানি এসএসবি পাহারার দায়িত্বে ছিল।প্রতিটি স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য ১২-১৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর মিলেছে। এবারে ২৯৪টি আসনের ভোট গোনা হবে ৮৭টি কেন্দ্রে। কোথায় কত সংখ্যায় নিরাপত্তাবাহিনী বাড়ানো হয় সেদিকে নজর সব দলের।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
