Site Logo

ভোট পরবর্তী প্রক্রিয়ায় 'বেআইনি হস্তক্ষেপ' বিজেপি প্রার্থী রূপার! অভিযোগ দায়ের লাভলির

EBBS Desk·
ভোট পরবর্তী প্রক্রিয়ায় 'বেআইনি হস্তক্ষেপ' বিজেপি প্রার্থী রূপার! অভিযোগ দায়ের লাভলির

বৃহস্পতিবার রাত থেকেই পোস্টাল ব্যালটে কারচুপি ও স্ট্রংরুমের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এরই মধ্যে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট পরবর্তী প্রক্রিয়ায় বেআইনি হস্তক্ষেপের অভিযোগ উঠল। যা নিয়ে সরাসরি কমিশন ও পুলিশের দ্বারস্থ হয়েছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক লাভলি মৈত্র। লাভলীর অভিযোগ, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট মিটে যাওয়ার পর বেআইনিভাবে ভোটকেন্দ্র সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৬৭ নম্বর বুথে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী রুপা গঙ্গোপাধ্যায়। আরও পড়ুনঃ ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

Sponsored

Sranchi In Article

লাভলি অভিযোগ করেন, বিজেপি প্রার্থীর উপস্থিতিতেই নথিপত্র সিল করার কাজ চলছিল। যা বে-আইনি। তৃণমূল কর্মীরা এই নিয়ে প্রতিবাদ করতে গেলে কেন্দ্রীয় বাহিনী তাদের উপরে লাঠিচার্জও করেছে বলে অভিযোগ। জানিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লাভলি মৈত্র। তাঁর কথায়, " আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সতর্ক থাকতে বলেছিলেন। আমরা বিজেপির বেআইনি কাজ হাতে-নাতে ধরে ফেলেছি।" যদিও রূপা গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বৃহস্পতিবার রাতে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের স্ট্রংরুম চার ঘন্টা ধরে পাহারা দিয়েছেন তিনি। এছাড়া ব্যালটে কারচুপির অভিযোগ তুলে সরব হন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল কুমার ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে গতকাল রাতে তাদেরও বসে থাকতে দেখা যায়। এবার ফের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র কারচুপির অভিযোগ তুলে কমিশন ও পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলেন।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →