তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার মুখ্যসচিবের দফতর থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, কলকাতা পুলিশের কমিশনারের নেতৃত্বে এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে। কমিটিতে রাখা হয়েছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, দমকল ও অগ্নিনির্বাপন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এবং কলকাতা পুরসভার কমিশনারকে। নির্দেশিকায় বলা হয়েছে, ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখে এবং সমস্ত নথি পরীক্ষা করে বুধবার সকাল ১১টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে কলকাতা পুলিশকে অবিলম্বে স্বতঃপ্রণোদিত ভাবে নির্দিষ্ট এফআইআর দায়ের করার নির্দেশও দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আরও পড়ুন: তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও
Sponsored

তিলজলার ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচ জন। আগুন লাগার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। প্রশাসনিক সূত্রের খবর, প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির জেরে গোটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে নতুন সরকার। সেই কারণেই দ্রুত তদন্ত রিপোর্ট চাওয়া হয়েছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
