পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর পুরোহিত (Priest Allowance) ও মুয়াজ্জিনদের (Muazzin Allowance) ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার এক্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আমাদের পুরোহিত এবং মুয়াজ্জিনদের মাসিক সাম্মানিক ভাতা ৫০০ টাকা করে বাড়াতে পেরে আমি আনন্দিত। ফলে এখন থেকে দেড় হাজার টাকার পরিবর্তে ২০০০ টাকা করে ভাতা পাবেন পুরোহিত ও মুয়াজ্জিনরা। এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাও হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। যুব সমাজের পাশে দাঁড়াতে যুবসাথী প্রকল্পে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সমাজের প্রতিটি সম্প্রদায়কে সমান মূল্য দিতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী।
পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির ঘোষণা করে তিনি এক্সে লেখেন, যাঁদের সেবা আমাদের সম্প্রদায়ের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনকে টিকিয়ে রাখে, তাঁদের আর্থিক সহায়তা দিতে পেরে আমরা ধন্য। নয়া সংশোধনীর মাধ্যমে তাঁরা এখন প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন। আরও পড়ুন: অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার একইসঙ্গে তিনি ঘোষণা করেন, পুরোহিত এবং মুয়াজ্জিনরা নতুন করে আবেদন করতে পারবেন। তাঁদের দ্বারা যথাযথভাবে জমা দেওয়া সমস্ত নতুন আবেদনপত্রও রাজ্য সরকার অনুমোদন করবে। মুখ্যমন্ত্রী আরও জানান, আমরা রাজ্যে এমন একটি পরিবেশ গড়ে তোলার জন্য গর্বিত, যেখানে প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি ঐতিহ্যকে সমান গুরুত্ব দেওয়া হয় এবং তা মূল্যবান ও শক্তিশালী করে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আগামীদিনেও থাকবে। আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের রক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য স্বীকৃতি এবং সমর্থন পান, সেজন্যে আমরা সর্বদা আগ্রহী। - - - - - -I am pleased to announce an increase of ₹500 in the monthly honorariums extended to our purohits and muezzins, whose service sustains the spiritual and social life of our communities. With this revision, they will now receive ₹2,000 per month. At the same time, all fresh…
— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
