সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে বার্ধক্য ভাতা (old age pension) বেড়ে দ্বিগুণ হয়েছে চলেছে। বর্তমানে মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা (allowance) পান প্রবীণ নাগরিকরা। এবার তা বেড়ে ২,০০০ টাকা হতে চলেছে।

পাশাপাশি বাড়ছে বিধবা ভাতা (widow pension) এবং বিশেষভাবে সক্ষমদের ভাতাও। তা বাড়িয়ে মাসে দু'হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বাধীন সরকার। এদিকে জুন মাসে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে এরাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে ৩ হাজার টাকা।

এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর পথে বিজেপি সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

এদিকে, অন্নপূর্ণার ভাণ্ডার (Annapurna Bhander) প্রকল্পের আবেদন করা যাবে অনলাইনেই। তৈরি হচ্ছে পোর্টাল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পোর্টাল তৈরি হয়েছিল। কিন্তু তা চালু হয়নি।

-

-

-

-